শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা মিয়া উপজেলার ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হক (৩৮) একই ইউনিয়নের গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। তাঁরা চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। রবিবার রাতে নাজমুল তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান তুলা মিয়াকে। খাওয়া-দাওয়ার পর হঠাৎ নাজমুল দা দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন। এ সময় তুলা মিয়া পালানোর চেষ্টা করলে ধানক্ষেতের আইলে পড়ে যান। পরে নাজমুল এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।স্থানীয় লোকজন তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’ঘটনার পর থেকেই নাজমুলকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে তাঁর সঙ্গে থাকা এক নারীকে সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও নাজমুল পালিয়ে যান।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘পারিবারিক দ্বন্দ্ব ও টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান
এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

পাকিস্তানের ক্ষমতাসীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দেশটির একটি সহিংস গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন Read more

২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল
২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল

ইসরাইল লক্ষ্য করে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের Read more

দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!
দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় লামা সরকারি হাসপাতালে এখন ২ জন ডাক্তার। মাত্র দুইজন ডাক্তার দিয়েই Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব Read more

বাংলাদেশ-নেপালসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-নেপালসহ টিভিতে আজকের খেলা

ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে পিএসজি ও চেলসি। এছাড়া, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একনজরে দেখে নিন Read more

মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত,  বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টিএন্ডটি তেলিপাড়া এলাকায় মিনিবাস-সিএনজি (থ্রী-হুইলার) সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত আরো অন্তত চারজন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন