পাকিস্তানের ক্ষমতাসীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দেশটির একটি সহিংস গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার কয়েক দিন পর বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা এই নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভা দেশটির ডানপন্থী সহিংস রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ ঘোষণা করেছে। কয়েকদিন আগে ইসরায়েল-বিরোধী সহিংস বিক্ষোভে টিএলপির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।পাকিস্তানের সরকার এক বিবৃতিতে বলেছে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে নিষিদ্ধের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাকিস্তানের কট্টর ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রায়ই দেশটিতে সহিংস বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। রাস্তা অবরোধ করে টিএলপির করা আন্দোলনে পাকিস্তানে বিভিন্ন সময়ে সরকারের জন্য বড় ধরনের সমস্যাও তৈরি করেছিল।২০১৫ সালে প্রতিষ্ঠিত সুন্নি ইসলামপন্থী এই দলটি ব্ল্যাসফেমি আন্দোলনকে প্রধান ইস্যু করে গড়ে ওঠে এবং ২০১৬ সালে রাজনৈতিক দলে রূপ নেয়।দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ২০২১ সালে সহিংস বিক্ষোভের পর দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে এর ছয় মাস পর শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সেই সময় দলটি ভবিষ্যতে সহিংসতা পরিহার করবে প্রতিশ্রুতি দিয়েছিল। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ফেডারেল সরকার সন্ত্রাসবিরোধী আইনে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। পাঞ্জাবের প্রাদেশিক সরকারের সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাব সরকারের অনুরোধে দলটির সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে মন্ত্রিসভাকে অবহিত করেছে। এরপর দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন পেয়েছে।বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশজুড়ে সহিংসতা উসকে দিয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।সূত্র: ডন, রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের মুসলিমদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
বিশ্বের মুসলিমদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বার্তায় তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী আবারও ব্যাপক হামলা চালিয়েছে। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে ৭৮ জন Read more

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ Read more

বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা
বড়দিন উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা

বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে Read more

করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন