জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা।‎রোববার (২৫ আগস্ট) মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেন তারা। এসময় তারা বলেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। সেই রক্তের দাগ না শুকাতেই ফজলুর রহমানের মতো মানুষ আবারও ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে।তারা বলেন, বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে দেয়া হবে না। আর যারা ২৪ কে স্বীকার করবে না তাদের এই দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। ৭১, ৫২ কে যেভাবে পূর্বের শাসকরা ভূলুণ্ঠিত করেছে; সেই একইভাবে ২৪কে ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না।বিক্ষোভকারীরা বলেন, বিএনপির এই সিনিয়র নেতাকে দ্রুত সময়ে গ্রেফতার করে কারাগারে নিতে হবে। ফজলুর রহমানকে গ্রেফতার না করা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানান তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে
তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে

টানা বৃষ্টি শেষে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। সেই সঙ্গে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে Read more

অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস
অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস

 ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (০৮ Read more

আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা
আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার Read more

থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার
থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার

হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদ্‌যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে ৪ ইসরাইলি সেনাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার Read more

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা Read more

নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে ময়মনসিংহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন