ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের একটি টিম ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের মুশল্লী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাদের আটক ও গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলেন- ভৈরব উপজেলার শিমুললাটিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে তফাজ্জল (৩১) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হৃদয় মিয়া (৩০)। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আমিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুশল্লী বাসস্ট্যান্ডে তারা অবস্থান নেন এবং মাদক কারবারীদের ধরতে সকাল থেকেই ওঁৎপেতে বসে থাকেন। এ সময় দ্রুতবেগে আসা একটি অটোরিকশা থামিয়ে চালক ও যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে চালক ও যাত্রীর আসনের নিচ থেকে কসটেপ মারা অবস্থায় ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার পরিমাণ ২২ কেজি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে
সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

জ্যৈষ্ঠে টানা কয়েকদিনের বৃষ্টিপাতেও গরমের দাপট যেন কমছে না। দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থায় Read more

বিশ্বস্ততা যখন যথেষ্ট নয়, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন পাম বন্ডি
বিশ্বস্ততা যখন যথেষ্ট নয়, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন পাম বন্ডি

টানা এক বছর অটুট থাকার পর অবশেষে ভাঙতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভা। প্রথম মেয়াদে ঘনঘন কর্মকর্তা বরখাস্তের Read more

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ Read more

ঝিকরগাছায় ফেমাস ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের অপারেশনে প্রসূতির মৃত্যু
ঝিকরগাছায় ফেমাস ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের অপারেশনে প্রসূতির মৃত্যু

কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক আবার কখনো ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অপারেশন করে বেড়াচ্ছেন শরিফ উদ্দিন নামে এক Read more

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

রোমের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোমের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রবিবার (১২ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন