নাটোরের বড়াইগ্রামে হিন্দু নারীর বেশ ধরে কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বড়াইগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার পৌর এলাকার লক্ষীকোল কালী মন্দিরে এ ঘটনা ঘটে।আটককৃত নারীরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তারা হলেন, নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের কাজল মিয়ার স্ত্রী লিপি আক্তার (৩০), দুলাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার (২৮) এবং হুমায়ুন কবিরের স্ত্রী রোজিনা বেগম (২৬)। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা শাঁখা-সিঁদুর পরে হিন্দু নারীর ছদ্মবেশে মন্দিরে প্রবেশ করেন বলে জানা গেছে।স্থানীয়রা জানান, দিনাজপুর জেলার বাসিন্দা চায়না রানী (৫৫) তার মেয়ে জামাই মন্টু কুমার কুন্ডু (৩৫)কে নিয়ে আত্মীয় বাড়ি বেড়াতে এসে ওই দিন সন্ধ্যায় লক্ষীকোল কালী মন্দিরে অনুষ্ঠিত লীলাকীর্তন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে শাঁখা-সিঁদুর পরা তিন নারী তাদের পাশেই বসেন এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি করেন।একপর্যায়ে কীর্তনের আবেগঘন পরিবেশে দুই নারী আলিঙ্গনের ভান করে চায়না রানী ও মন্টু কুন্ডুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই বিষয়টি টের পেয়ে মন্টু কুন্ডু একজনকে ধরে ফেলেন। পরে উপস্থিত জনতার সহায়তায় আরও দু’জনকে চিহ্নিত করে আটক করা হয়।ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে এবং আটক নারীদের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক নারীরা জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন ধর্মীয় উৎসব ও জনসমাগমে নারী ছিনতাইকারীদের সক্রিয়তা বেড়েছে। তারা ছদ্মবেশ নিয়ে নানা কৌশলে সাধারণ মানুষের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন এলাকাবাী।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন Read more

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার Read more

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ থাকায় Read more

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে Read more

সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহা আক্তার ইকরা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ Read more

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন