বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) দুপুরে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান ইসহাক দার।পরে সৌজন্য সাক্ষাতে আধা ঘণ্টার বেশি সময় ধরে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কীভাবে শক্ত ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও মুসলিম দেশগুলোর এক হয়ে নেতৃত্ব দেয়ার বিষয়েও আলোচনা হয়েছে।রবিবারের ওই সৌজন্য সাক্ষাতে প্রতিবেশী দেশ হিসেবে কীভাবে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক
চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি উপজেলার বৈরাগ ইউনিয়নের আদিনাথ সিংহের বাড়ি Read more

ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা
ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা

কৃষি প্রধান উত্তরের জেলা নওগাঁয় আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মরিচের আবাদ ভাল হয়েছে। ফলে হাট-বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। Read more

রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর
রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই অভ্যুত্থানের অংশীদার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত Read more

বাঘাইছড়িতে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
বাঘাইছড়িতে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার Read more

ইটভাটার কারণে চুনারুঘাটে হুমকির মুখে কৃষি জমি ও পরিবেশ
ইটভাটার কারণে চুনারুঘাটে হুমকির মুখে কৃষি জমি ও পরিবেশ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে বেঙের ছাতার মতো ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে ইট ভাটা। ফলে পরিবেশ দূষন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন