কৃষি প্রধান উত্তরের জেলা নওগাঁয় আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মরিচের আবাদ ভাল হয়েছে। ফলে হাট-বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। তবে দাম নিম্নমুখী হওয়ায় উৎপাদন খরচই উঠছে না কৃষকদের। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ বছর ৯৬৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। যা থেকে শুকনা মরিচের উৎপাদন হবে ৯ হাজার ৬০০ টন।সদর উপজেলার কীর্ত্তিপুর হাটে সরেজমিন ঘুরে দেখা যায়, ভোর থেকেই কৃষকেরা হাটে মরিচ নিয়ে আসছেন। পাইকার ও কৃষকদের দরদাম শেষে বিভিন্ন প্রকার মরিচ বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা কেজিতে। অথচ উৎপাদন খরচ অনেক বেশি হওয়ায় লাভ তো দূরের কথা, পুঁজি তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা।জেলার বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামের কৃষক মতিউর রহমান বাবুল জানান,  ৮ কাঠা জমিতে মরিচ চাষে তাঁর খরচ হয়েছে ৭ হাজার টাকা। বিক্রি করতে পেরেছেন মাত্র দেড় হাজার টাকার মরিচ। ক্ষেত থেকে মরিচ তুলতে ১০ টাকা কেজি মজুরি দিতে হচ্ছে, হাটে বিক্রি হচ্ছে ১০-১২ টাকায়—তাতে লোকসান ছাড়া কিছুই নেই।স্থানীয় আরও কয়েকজন কৃষক জানান, শ্রমিকের মজুরি, কীটনাশক, সার, ক্ষেত পরিচর্যা মিলিয়ে প্রতিকেজি মরিচ উৎপাদনে খরচ পড়ছে ৩০ টাকার মতো। অথচ সেই মরিচ বিক্রি করতে হচ্ছে ১০-১৫ টাকায়। দাম না বাড়লে চাষে আগ্রহ হারাবেন বলেও জানান তারা।বদলগাছীর পারসোমবাড়ী গ্রামের কৃষক শহীদুল ইসলাম বলেন, ‘৩ বিঘা জমিতে মরিচের আবাদ করেছি। প্রতি বিঘাতে খরচ পড়েছে ৩০ হাজার টাকা। কিন্তু মৌসুমের শুরু থেকেই দাম এতটা কম যে লাভ তো দূরের কথা, মূলধনও উঠে আসবে না।’নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘গত বছর খরা ও অনাবৃষ্টিতে ফলন কম হওয়ায় বাজারে দাম বেশি ছিল। এবার আবহাওয়া ভালো থাকায় উৎপাদন বেড়েছে, সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে।’তিনি আরও বলেন, ‘কৃষকদের আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি, তারা যেন মরিচক্ষেত ছত্রাকমুক্ত ও সুস্থ রাখতে পারেন। আশা করছি, সামনে দাম কিছুটা বাড়বে এবং কৃষকেরা লাভবান হবেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে।আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের Read more

নুরুল হক নুর-রাশেদকে পুলিশ-আর্মি কেন মারছে?
নুরুল হক নুর-রাশেদকে পুলিশ-আর্মি কেন মারছে?

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। Read more

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক Read more

কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার
কোচিং করতে বেরিয়ে আর ফেরেনি স্কুলছাত্র রানা, উৎকণ্ঠায় পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামে আসাদুজ্জামান রানা (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৭টার Read more

আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজ ফের হ্যাকারদের দখলে পড়েছে। এর আগে পেজটি হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর Read more

কালিয়াকৈরে জবাইয়ের প্রস্তুতিকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৫
কালিয়াকৈরে জবাইয়ের প্রস্তুতিকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৫

গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন