রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানি বন্দী হয়ে পড়েছে ৩ হাজার পরিবার।বাঘাইছড়ি পৌর এলাকার ৪টি ওয়ার্ড ও লাইল্যাঘোনা, শুকনাছড়া, মারিশ্যা, বাঘাইছড়ি, বাঘাইহাট, সাজেকসহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে। অনেক জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বাড়ি-ঘরে ঢুকে পড়েছে পানি। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।এতে ফসলের জমি, মাছের ঘের, ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় ওমর ফারুক বলেন, ‘ছোট খাটো বন্য হলেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ঢুবে যায়, এতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।’উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী বলেন, ‘হাজার হাজার মানুষ পানি বন্দি রয়েছে, সরকারি ভাবে এখনো কোন ত্রাণের ব্যবস্থা করা হয়নি। আমি জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত সহায়তার ব্যবস্থা করার জন্য।’বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, ‘উপজেলায় ৫৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি বন্দি সকলকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সকলকে নিরাপদে থানার জন্য বলা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের পারমাণবিক হুমকির বিষয়ে মুখ খুলল ক্রেমলিন
ট্রাম্পের পারমাণবিক হুমকির বিষয়ে মুখ খুলল ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার কাছাকাছি দুইটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। তবে সাবমেরিন দুটি পারমাণবিক শক্তি চালিত না Read more

ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে কৃষকের রোপা-আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে প্রয়োগে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খেলনা ইউনিয়নের Read more

ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ Read more

বাউফলে ট্রলারসহ তরমুজ ডাকাতির পরিকল্পনাকারী গ্রেফতার
বাউফলে ট্রলারসহ তরমুজ ডাকাতির পরিকল্পনাকারী গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে তরমুজবাহী ট্রলারে ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন (৩৮) ওরফে ডাকাত কামালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

মুন্সিগঞ্জে বিয়ের গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই!
মুন্সিগঞ্জে বিয়ের গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই!

মুন্সিগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি আটকিয়ে জিম্মি করে কনেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর Read more

ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন