হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে বেঙের ছাতার মতো ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে ইট ভাটা। ফলে পরিবেশ দূষন ও নানা রকমের হুমকিতে রয়েছেন এলাকাবাসী।কৃষি জমি নষ্ট করে, সরকারি নির্দেশ উপেক্ষা করে চলছে ইটভাটার কার্যক্রম। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অধিকাংশ মালিক ফসলি জমির ওপরে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করছেন। আর এ সব ভাটা গড়ে উঠেছে ধানের ফসলি জমি ও ঘনবসতিপূর্ণ এলাকায়।উপজেলার বিভিন্ন স্থানে এক শ্রেণির ব্যবসায়ী ইট তৈরির নামে প্রতি বছর শত শত একর জমির উপরের উর্বর মাটি পুড়ে বিনষ্ট করছেন। শুধু উর্বর জমি বিনষ্ট নয়, ইটভাটা থেকে যে দূষিত গ্যাস ও তাপ নির্গত হয় তা আশে-পাশের জীবজন্তু, গাছ-পালা এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে এবং এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যহানির কারণ ঘটায়।স্কুল, কলেজ, হাসপাতাল এমনকি সড়কের ৩ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন সরকারি আইন লঙ্ঘন হলেও অধিকাংশ ভাটার মালিক তা তোয়াক্কা করছেন না। বর্তমানে ইটভাটার জন্য ফল গাছে কোন ফলই ধরে না, বা ধরলেও তা অকালে ঝড়ে পড়ে।এ অবস্থা অব্যাহত থাকলে এই উপজেলায় কৃষি জমির পরিমাণ হ্রাস পাবে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ব্যাহত হবে।ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ তে স্পষ্টভাবে উল্লেখ আছে, ইট ভাটায় ফসলি জমির উপরের মাটি (টপ সয়েল) ব্যবহার করলে প্রথম বারের জন্য দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হবে। দ্বিতীয় বার ওই একই অপরাধের জন্য ভাটা কর্তৃপক্ষকে ২ থেকে ১০ বছরের জেল এবং ২ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।অনুমোদন না নিয়ে ইট ভাটা স্থাপন করলে এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে। আবাসিক জনবসতি, সংরক্ষিত এলাকা, বাণিজ্যিক এলাকা, বনভূমি, জলাভূমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার এলাকায় ইট ভাটা স্থাপন করলে একই শাস্তির বিধান রাখা হয়েছে। ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদ- এবং তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। এসব আইন সরকারের অফিস আদালতের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বাস্তবে তার প্রয়োগ দৃশ্যমান হচ্ছে না। ফলে কৃষি, পরিবেশ ও মানুষের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের সচেতন নাগরিক, কৃষি বিজ্ঞানী, চিকিৎসক ও পরিবেশ বিশেষজ্ঞগণ।ইট ভাটার কারণে সবচেয়ে বেশি দূষিত হচ্ছে বাতাস।চুনারুঘাট উপজেলার আশেপাশে রয়েছে ২৫ টির বেশি ইট ভাটা। পরিবেশ থেকে দূষিত বায়ু গ্রহণের ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হচ্ছে। এর ফলে হার্ট এ্যাটাক, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে হচ্ছে এলাকার মানুষ। সরেজমিন গিয়ে এলাকাবাসী ও সংশিষ্ট সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন থাকলেও চুনারুঘাট উপজেলার অধিকাংশ ইটভাটা মালিকরা তা মানছে না। অদৃশ্য কারনে আইন প্রয়োগকারী সংস্থাও এসব ইট ভাটার বিষয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে।এলাকাবাসী জানান, ফসলি জমিগুলোতে এখন আর আগের মত ফসল হয় না। ফলে খাদ্য সংকটে পড়ছেন তারা। এসব ইটভাটার কালো ধোঁয়া পরিবেশের ক্ষতি করছে। হুমকির মুখে ফেলেছে শত শত একর ফসলি জমি। এ যেন দেখার কেউ নেই।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ মুহূর্তে আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিল ইরান: নেতানিয়াহু
শেষ মুহূর্তে আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিল ইরান: নেতানিয়াহু

পতনের আগে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিলো ইরান। আর সেই বিমান রুঁখে দিয়েছিল ইসরায়েল। এমন দাবি করেছেন Read more

৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া
৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া

তানজানিয়ায় নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু এতে Read more

বিএসএফের পুশইন: শিশুসহ ৫ জন বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা
বিএসএফের পুশইন: শিশুসহ ৫ জন বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা

খাগড়াছড়ির রামগড় ফেনী নদী দিয়ে গভীররাতে এক মুসলিম পরিবারের ৫ জনকে জোরপূর্বক পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  (বিএসএফ)।বৃহস্পতিবার (২২ মে) Read more

শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫
শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫

তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

ফটিকছড়িতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

‎চট্টগ্রামের ফটিকছড়িতে আফরোজা আফরিন (২৭) ও আতকিয়া আয়েশা নামে (১৬) মাস বয়সী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। Read more

হাড় কাঁপানো শীতে বোরো আবাদে ব্যস্ত চাষি
হাড় কাঁপানো শীতে বোরো আবাদে ব্যস্ত চাষি

যশোরের কেশবপুরে হাড় কাঁপানো শীতের মধ্যেও চাষিরা বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, উপযুক্ত সময়ে ধানের চারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন