চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে।দুদক কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। তারা ওষুধ সংরক্ষণাগার, বহির্বিভাগ, ল্যাব এবং ভর্তি ওয়ার্ডে গিয়ে সেবা প্রদানের মান ও সুবিধা পরীক্ষা করেন। অভিযানের সময় দেখা যায়, জেনারেটর, ইসিজিসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রমাণ পায় দুদক। এছাড়াও পরীক্ষা-নিরীক্ষাগুলো বাইরে ল্যাবে করারও প্রমাণ মেলে।অভিযানকালে রোগীরা দুদক কর্মকর্তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। চন্দনাইশ থেকে আসা রোগী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কালকে রাত থেকে পানি নেই ওয়াশরুমে, জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাছাড়াও ডাক্তাররা সব সময় উপস্থিত থাকেন না।’চিকিৎসা নিতে আসা আরেক বৃদ্ধ রোগী আবদুর রহমান অভিযোগ করেন, ‘আমরা গরিব মানুষ, বিনা খরচে চিকিৎসা পাওয়ার কথা শুনে আসি, কিন্তু প্রায় সময়ই বাইরে থেকে ওষুধ কিনতে হয়।’অভিযান শেষে দুদক সমন্বিত চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান খান অপু সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা আজ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’তিনি আরও বলেন, রোগীদের মধ্যে ধারণা চলে এসেছে, এখানে ১২টার পরে আর ডাক্তাররা থাকেন না। তাই রোগীরাও ১২টার পরে আসেন না।অভিযোগের বিষয়টি স্বীকার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘যেসব অভিযোগের ভিত্তিতে ওনারা সেসব অভিযোগের বিষয়টি শুনেছি। এসব অভিযোগ নিরসনে যথাযথ ব্যবস্থা নিবো।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫
ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুজন মিয়া হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নিজ Read more

ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা
ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা

অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে Read more

কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক
কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক

গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কাশিমপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হোসেনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (৭ Read more

এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ফল Read more

জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে বাণিজ্যিক Read more

ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা ইতোমধ্যে শহরটিতে জড়ো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন