জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।আজ শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সকাল থেকে সারাদিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাচামাল ও পচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে।বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিদিন বেনাপোল বন্দরে প্রায় ৫০০ ট্রাক পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। বন্ধের কারণে দুই পারের বন্দরে পণ্য জটের আশঙ্কা রয়েছে।বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, ‘শনিবার সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জীবননগর পৌর শহরের Read more

ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

ইতালিতে মো. আলী আজগর মন্টু (৪২) নামের প্রবাসী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন
স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০২ ব্যাচের Read more

পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের
পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের হাজার হাজার অবৈধ নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

জীবন-মরণের সন্ধিক্ষণে হাদি: চিকিৎসক
জীবন-মরণের সন্ধিক্ষণে হাদি: চিকিৎসক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। দেশটির নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক Read more

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন