বাবা তাহসান রহমান খান ও মা রাফিয়াত রশিদ মিথিলা দুজনেই শোবিজের মানুষ। দাম্পত্য জীবনে তাদের বিচ্ছেদ হলেও গান-অভিনয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তাদের কন্যা হিসেবে অভিনয়টা রক্তেই পেয়েছেন আইরা তেহরীম খান।শোবিজে অভিষেক ঘটেছে তারও। সম্প্রতি মা মিথিলার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছে সে। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল আইরা। জানা গেছে, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে আইরাকে দেখা গেছে তাহসানের সঙ্গে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আইরা। তা দেখে নেটিজেনরা বলছে, এই মেয়ে চর্চা চালিয়ে গেলে শোবিজে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারবেন।শুধু সাধারণ দর্শকই নয়, কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি পর্যন্ত আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। তিনি সেখানকার একটি গণমাধ্যমকে বলেন, তার কোন সিনেমার গল্পে উপযুক্ত কোন চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন!আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবার সামাজিকমাধ্যমেও শেয়ারও করেছেন।উল্লেখ্য, তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫

ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। Read more

ধামইরহাটে নির্মাণ শেষ না হতেই সোনাদিঘীর গাইড ওয়াল ধসে পড়ল
ধামইরহাটে নির্মাণ শেষ না হতেই সোনাদিঘীর গাইড ওয়াল ধসে পড়ল

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভেড়ম সোনাদিঘীর চারদিকে গাইড ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হতে না হতেই নির্মাণাধীন Read more

১৮ অক্টোবর: নামাজের সময়সূচি
১৮ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২ কার্তিক ১৪৩২ বাংলা, ২৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

তীব্র সমালোচনার মুখে অবশেষে ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের দাম কমিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতিটি Read more

আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে Read more

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বান্দরবানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বান্দরবানের থানচিতে সুজন বড়ুয়া (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) সকালে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন