নতুন আরও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রবিবার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কোরিয়ার নেতা কিম জং উন নিজে এই ক্ষেপণাস্ত্রর পরীক্ষা তদারকি করেছেন।সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল চালানো ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে। কেসিএনএ বলেছে, এই উৎক্ষেপণে দেখা গেছে, দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী।শনিবারের (২৩ আগস্ট) এই পরীক্ষা এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন এর কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার প্রায় ৩০ জন সেনা সাময়িকভাবে ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) অতিক্রম করলে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এ ঘটনার পর পিয়ংইয়ং সিউলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উসকানির’ অভিযোগ তোলে। এদিকে, সোমবার (২৫ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহৎ পরিসরের যৌথ সামরিক মহড়া চালাবে। একই দিন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। লি নির্বাচনী প্রচারণায় আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন। তবে ইতোমধ্যে কিম জং উনের বোন সিউলের সমঝোতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া Read more

রিকশাচালক টুলিকে অর্থ ও রিক্সা পাঠালেন দিলেন প্রধানমন্ত্রী
রিকশাচালক টুলিকে অর্থ ও রিক্সা পাঠালেন দিলেন প্রধানমন্ত্রী

“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা Read more

আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর
আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর

ভারতের প্রথম ব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্ট থেকে ‘নিষ্কৃতি মৃত্যুর’ অনুমতি পাওয়া হরিশ রানা মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) নয়াদিল্লিতে Read more

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল

দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। পশ্চিমবঙ্গের হুগলির ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে ২ জানুয়ারি থেকে চলছে Read more

ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান
ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন