পঞ্চগড় সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানার বড় মাঠ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার নতুনবস্তী (রাজনগর) এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. নূর রাব্বী (২৬) ও নজরুল ইসলাম মজনুর ছেলে মো. আবু তালেব (২৫) এবং নতুনবস্তী (খালপাড়া) এলাকার মৃত আবতার উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৪০)।র‌্যাব জানায়, বাদীর দায়ের করা মামলার এজাহার অনুযায়ী নিহত জাবেদ উমর জয় স্থানীয়ভাবে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আসামিরা ফোনে ডেকে নিয়ে জাবেদকে সিনেমা হল মার্কেটের সামনে ধারালো ছুরি দিয়ে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার দুই দিন (৮ আগস্ট) পর নিহতের বড় ভাই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৪।পরে গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় কিশোরীর আত্মহত্যা
লোহাগাড়ায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ Read more

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছে বেশ কিছু Read more

ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে  ৪৫) গ্রেফতার Read more

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ
‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই Read more

বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে
বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা Read more

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল

পাকিস্তানে গত জুন মাস থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন