বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা হয়েছিল স্টোরেজে। নির্দিষ্ট সময় পর তা গার্বেজ হিসেবে ফেলে দিত পোস্টাল বিভাগ। বাংলাদেশি আমেরিকান এক পোস্টালকর্মীর নজরে আসে বিষয়টি। তিনি কৌতূহল নিয়ে পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারের নজরে আনেন। তিনি এই ব্যালট পেপারের গুরুত্ব তুলে ধরেন। নজরে আনা হয় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটন দূতাবাসের। টনক নড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন ও দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে জুম মিটিং অনুষ্ঠিত হয়। কেন এমনটি হলো তা জানার চেষ্টা করা হয়। এ ব্যাপারে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চিঠি বিলি হয় জিপ কোডের ভিত্তিতে। কিন্তু কিছু ব্যালটের চিঠির ঠিকানায় পিও বক্স লেখা ছিল। এই ধরনের চিঠিগুলো ডেলিভারি না হয়ে পোস্টাল ডিপার্টমেন্টের স্টোরেজে জমা ছিল। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ নির্বাচন কমিশন, দূতাবাস ও ইউএস পোস্টাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিং অনুষ্ঠিত হয়। তারা আমাদের সুপারিশ সাপেক্ষে তা সঠিকভাবে বিতরণের ব্যবস্থা করবে বলে আশ্বস্ত করেছেন। আশা করছি প্রবাসী ভোটাররা তা সময় মতো হাতে পাবেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর
ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর

পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা Read more

ভোলার পৃথক ঘটনায় এক জেলের লাশ উদ্ধারসহ নিখোঁজ ১
ভোলার পৃথক ঘটনায় এক জেলের লাশ উদ্ধারসহ নিখোঁজ ১

ভোলার তেতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নোহা(১৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। এবং অপর একটি ঘটনায় মহিউদ্দিন (৪৮) নামের Read more

শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ পুলিশের বাধা
শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ পুলিশের বাধা

সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষাভবন অভিমুখে বের হওয়া এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ Read more

তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক
তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক

গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ।শনিবার (০৯ আগস্ট) বিকেলে Read more

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশ
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশ

সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার Read more

‘মোদি দেখতে সুন্দর… কিন্তু তিনি একজন খুনি’, বললেন ট্রাম্প
‘মোদি দেখতে সুন্দর… কিন্তু তিনি একজন খুনি’, বললেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে একাধারে 'সবচেয়ে সুন্দর মানুষ' এবং 'খুনি' হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন