রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ আগস্ট) রাজধানী কলম্বোতে সিআইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘আদা দেরানা’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে তার স্ত্রীর স্নাতক সমাবর্তনে অংশ নিতে লন্ডন সফরের বিষয়ে তদন্তের অংশ হিসেবে সিআইডিতে উপস্থিত হলে, জবানবন্দি রেকর্ডের সময়ই তাকে আটক করা হয়। তবে এ বিষয়ে শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। রয়টার্সের পক্ষ থেকে বিক্রমাসিংহের দপ্তরে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও সাড়া মেলেনি।রনিল বিক্রমাসিংহে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি রেকর্ড ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে চরম অর্থনৈতিক সংকট এবং গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর, বিক্রমাসিংহে প্রেসিডেন্ট পদে আসীন হন।ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জুনিয়াস জয়াবর্ধনের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে যুক্ত হন। ১৯৯৪ সালে দলের শীর্ষ নেতাদের হত্যার পর, ইউএনপির নেতৃত্বে আসেন তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
হাদি হত্যায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।স্বীকারোক্তি Read more

কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

মৌসুমের শুরুতেই কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় চার হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত Read more

এক যুগ্ম সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ম-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ
এক যুগ্ম সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ম-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটিতে নেতৃত্ব ও Read more

যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সেলিম রেজা ওরফে ডাবলু (৪৫) নামে এক চালককে খুন করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ Read more

বিমানের ডানা থেকে লাফ দিয়ে ১৮ জন আহত
বিমানের ডানা থেকে লাফ দিয়ে ১৮ জন আহত

উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (৫ জুলাই) আইরিশ বিমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন