চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে ওই এলাকার ৫ নং ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের পাশে ঘটনাটি ঘটে। ঘটনায় নিহত কিশোর মাহিন (১৫) সাকর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে মাহিনরা সিএনজি যোগে এলাকায় আসলে স্থানীয় কয়েকজন মাহিনসহ দুই কিশোরকে আঘাত করে। তারা সেখান থেকে পালিয়ে একটি নির্মাণাধীন ঘরের ছাদের উপর উঠে আশ্রয় নেয়।  পরে, ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের উপর নিয়ে পিটাতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামের কিশোর মারা যায়। বাকি তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘এ ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করা হয়েছে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের Read more

টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী
টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের নাগরিক জীবনের ছন্দপতনের পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও নেমে এসেছে দামের দাবদাহ। শহরের ছোট-বড় সব বাজারেই ছড়িয়েছে সবজি Read more

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে প্রায় ৭৫ বছর বয়সী শফিকুল ইসলাম পাটোয়ারী নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার একদিন পর Read more

কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি
কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি

কুড়িগ্রামের ৯ কলেজের কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। কলেজগুলো হল নাগেশ্বরী উপজেলার কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, সমাজ কল্যাণ Read more

জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ
জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলত পাড়া যাওয়ার দুই কিলোমিটার কাঁচা সড়কটি পাঁচ গ্রামের মানুষের Read more

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ
ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তাঁর সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন