চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে প্রায় ৭৫ বছর বয়সী শফিকুল ইসলাম পাটোয়ারী নামে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার (২১ জুলাই) তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত রবিবার (২০ জুলাই) দুপুরের দিকে তিনি নিখোঁজ হন।জানা যায়, প্রতিদিনের ন্যায় গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শফিকুল ইসলাম বাড়ির সামনে ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। এ সময় তিনি ঘাট দিয়ে নিচে নেমে ডুব দিতে গেলে তলিয়ে যান এবং আর উপরে উঠতে পারেননি। তাৎক্ষণিকভাবে একই বাড়ির বাসিন্দা নেছার আহম্মদ পাটোয়ারী ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করতে পারেননি। পরে তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করেন। চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে অনেক দূর পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। এমনকি এদিন নদীর কয়েক কিলোমিটার ধরে নৌকা যোগে মাইকিং করেন নিখোঁজ শফিকুল ইসলামের পরিবারের লোকজন।সোমবার দুপুরে নিখোঁজ হওয়া স্থানের আধা কিলোমিটার পশ্চিমে ইউনিয়নের ছোট সুন্দর বাজারের স’মিলের সোজা নদীর অপরপ্রান্তে মাছ ধরার জেলেরা তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তিনি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা।এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, ‘নদীতে ভাটা থাকায় অনেক সময় মরদেহ দ্রুত খুঁজে পাওয়া যায় না। পানি কমে গেলে মরদেহ ভেসে ওঠে।’ পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম পাটোয়ারী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মধ্যে দুই ছেলে প্রবাসে রয়েছেন। সোমবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গল টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) গলে যদিও বৃষ্টির Read more

বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ
বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ

বরিশাল কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিল ভবন মালিকের ভাড়ার গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া Read more

বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ Read more

ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার
ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার

ভৈরব থেকে মালভর্তি পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার Read more

মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন