মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার ছেলে এবং তেঘরিয়া সনটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘নদীতে তেমন স্রোত না থাকায় আমরা ধারণা করেছিলাম মরদেহ দূরে যায়নি।’ বেলা ১১টার দিকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে এবং এক ঘণ্টার মধ্যে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. তাজুল ইসলাম জানান, ‘প্রতিবছর এই দিনে ইছামতি নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ বাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। এ সময় অনেকেই ছোট নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। রিফাতও সাতরে একটি নৌকায় উঠতে গিয়ে ট্রলারের নিচে পড়ে যায়।’ শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরিরা এক ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করে।এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রিফাত নৌকাবাইচ দেখতে গিয়ে নদীতে সাতরে একটি ডিঙ্গি নৌকায় উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হয়। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে Read more

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।  এঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আজ Read more

জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার
জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোড়স্থ নিজ বাসা থেকে Read more

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২
মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে Read more

পাঁচজনকে বাঁচিয়ে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার লেখক বেক সে-হি
পাঁচজনকে বাঁচিয়ে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার লেখক বেক সে-হি

বিষণ্নতার সঙ্গে নিজের লড়াইকে নিয়ে লেখা আত্মকথামূলক গ্রন্থ ‘আই ওয়ান্ট টু ডাই বাট আই ওয়ান্ট টু ইট টটবক্কি’-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন