ইউক্রেন ও ইসরায়েলে ‌‌অস্থিতিশীলতা সৃষ্টির নেটওয়ার্কের অংশ হওয়ায় ইরানের এক তেল ব্যবসায়ী ও চার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য নিশ্চিত করেছেন।ব্রিটেন বলেছে, ইরানি ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির সম্পদ জব্দ ও তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি শিপিং, পেট্রোকেমিক্যাল ও আর্থিক খাতের কিছু কোম্পানির সম্পদও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর।ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার বলেন, ইরান যেসব বাণিজ্য নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সংস্থার আয়ের ওপর নির্ভরশীল, সেসব সংস্থা দেশটিকে বিদেশে অস্থিতিশীল কার্যক্রম পরিচালনায় সক্ষম করে তুলেছে। এর মধ্যে আঞ্চলিক বিভিন্ন প্রক্সি গোষ্ঠী ও তাদের সহযোগীদের সহায়তা এবং ব্রিটিশ ভূখণ্ডে ইরানের রাষ্ট্রীয়-সমর্থিত হুমকি সৃষ্টিকারীরাও রয়েছে।লন্ডনে নিযুক্ত ইরানি দূতাবাস এই পদক্ষেপের নিন্দা জানিয়ে এটিকে ‌‌‘‘একতরফা ও অবৈধ’’ এবং ‘‘ভিত্তিহীন অভিযোগ’’ বলে অভিহিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টার ছেলে শামখানি। এই বিষয়ে মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের তেল ব্যবাসীয় শামখানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ, তিনি মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে বিপুলসংখ্যক কনটেইনার জাহাজ ও ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ করেন; যেগুলো বিশ্বজুড়ে ইরানি ও রুশ তেলসহ বিভিন্ন পণ্য বিক্রি করে।বুধবার ব্রিটেন যেসব কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে, তাদের কয়েকটি শামখানির পক্ষে বা তার নির্দেশে কাজ করেছে বলে অভিযোগ করেছে লন্ডন। শামখানির বিরুদ্ধে ইরানের বৈদেশিক কার্যক্রমে সহায়তার অভিযোগও আনা হয়েছে। চলতি বছরের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।গত মাসে ব্রিটিশ আইনপ্রণেতারা সতর্ক করে বলেছিলেন, ব্রিটেনের জন্য ক্রমবর্ধমান ও বহুমুখী হুমকি তৈরি করছে ইরান। যদিও এখনও তা রাশিয়া বা চীনের মতো মাত্রায় পৌঁছায়নি। তবে সরকার এ চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুত নয় বলে মন্তব্য করেন তারা।ব্রিটিশ আইনপ্রণেতারা বলেছেন, ইরানি হুমকির মধ্যে রয়েছে ভিন্নমতাবলম্বী ও ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে শারীরিক হামলা ও সম্ভাব্য হত্যাকাণ্ড। পাশাপাশি গুপ্তচরবৃত্তি, সাইবার আক্রমণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাও রয়েছে।ইরান অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বলেছে, ব্রিটেন ‘‘ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও শত্রুতাপূর্ণ’’ বলে আখ্যায়িত করেছে।সূত্র: রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে Read more

হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু
হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উচ্চ শিক্ষায় গবেষণারত শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘Statistical Read more

প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ

অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার Read more

জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ সহোযোগিতায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।বৃহস্পতিবার (৯ Read more

ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের
ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে Read more

নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন