নড়াইলে নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাধবী বিশ্বাস বাগডাঙ্গা গ্রামের হীরামণ বিশ্বাসের প্রথম স্ত্রী। কালিয়া উপজেলার শুক্ত গ্রামের অরবিন্দু বিশ্বাসের মেয়ে মাধবী বিশ্বাস।তবে গৃহবধূর স্বজনদের অভিযোগ, নির্যাতন করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। মাধবীকে হালকা মারধরের কথা স্বীকার করলেও হত্যার অভিযোগ অস্বীকার করেছে হীরামণের পরিবারের সদস্যরা। তাদের দাবি, হত্যা নয়, মাধবী আত্মহত্যা করেছে।জানা যায়, ১৮ বছর আগে মাধবী বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় হীরামণ বিশ্বাসের। তাদের দু’টি ছেলে সন্তান রয়েছে। গত ৪-৫ মাস আগে হীরামণ সুদেবীকে (২৬) দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পরে প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একই বাড়ীতে সংসার করছিলেন। মাঝে মাঝে দুই স্ত্রীর ঝামেলা হয়। বুধবারও দুই স্ত্রীর মাঝে ঝামেলা হয়। বিকালে ঘরে মাধবী বিশ্বাসের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।মাধবী বিশ্বাসের স্বামী হীরামণ বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে সময়ের কন্ঠস্বরকে জানান, ‘বুধবার দুই স্ত্রীর মাঝে ঝামেলা হয়। ঝামেলার কারণে বিকালে তিনি প্রথম স্ত্রী মাধবীকে হালকা মারধর করে বাড়িতে রেখে দ্বিতীয় স্ত্রী সুদেবীকে তার বাবার বাড়ীতে রাখতে যান। যাওয়ার পথে প্রথম স্ত্রী মাধবী তাকে মোবাইল ফোনে জানান, ‘আমার মত আমি চলে গেলাম, তোমরা ভালো থেকো।’ স্ত্রীর ফোন পেয়ে হীরামণ তার চাচাতো ভাই মিঠুনকে ফোন দিয়ে তাদের বাড়িতে যেতে বলেন। পরে মিঠুন তাকে (হীরামণ) ফোন করে জানান, মাধবী (প্রথম স্ত্রী) ঘরে গলায় ফাঁস নিয়ে মারা গেছে।মাধবীর ফুফাতো ভাই শান্ত অভিযোগ করে সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমার বোনকে নিয়মিত তার স্বামী হীরামণ মারধর করতো। দ্বিতীয় বিয়ে করে আনার পর থেকে বোনের ওপর অত্যাচার বাড়িয়ে দেয়। আমার বোনকে মেরে ঝুলিয়ে দিয়ে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে পালিয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।’নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত পাকিস্তান-আফগানিস্তানের
যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত পাকিস্তান-আফগানিস্তানের

তুরস্কে পাঁচ দিনের আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেফতার
গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেফতার

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে Read more

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর
মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর

বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে বলে জানিয়েছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় Read more

একমাসে অর্ধশতাধিক গ্রেফতার, শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মনির হোসেন
একমাসে অর্ধশতাধিক গ্রেফতার, শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মনির হোসেন

চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। সোমবার (২৬ মে) চট্টগ্রাম Read more

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

​দীর্ঘদিন ধরে কমিটিবিহীন থাকার পর অবশেষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে Read more

নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক
নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক

নেত্রকোনার কেন্দুয়া থানায় মানব পাচারের অভিযোগে একজন চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। আটককৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন