জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ সহোযোগিতায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।বৃহস্পতিবার (৯ অক্টোবর) আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‍ছিলো ‘এক্সেস টু সার্ভিস: মেন্টাল হেল্থ ইন ক্যটাসট্রোফিস এন্ড ইমারজেন্সিস’।দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালীতে অংশগ্রহণ করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মহসীন রেজা সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।আলোচনা সভায় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আধুনিক জীবনযাত্রা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে অনেক সময় তুচ্ছ বা ঢং করছে মনে করা হয়। এজন্য আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশকে সমর্থনমুখী ও সহানুভূতিপূর্ণ করতে হবে।’তিনি আরোও বলেন, ‘এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ১০ অক্টোবর। এদিন শুক্রবার হওয়ায় আমরা ৯ অক্টোবর বৃহস্পতিবার এ দিনটি উৎযাপন করতেছি যাতে শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক কথাগুলো ছড়িয়ে দিতে পারি।’সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মুহা: শহীদুল হক বলেন, ‘ব্যক্তি নিজের মানসিক স্বাস্থের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি তার আশেপাশের মানুষগুলোর মানসিক স্বাস্থের প্রতিও যত্নশীল হতে হবে। কারো মানসিক স্বাস্থ্য ব্যহত হলে প্রাথমিক ভাবে পরিবারের সদস্য, শিক্ষকবৃন্দ ও বন্ধুমহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’অধ্যাপক ড. মহসিন রেজা বলেন, ‘৭৫% কিশোর কিশোরী মেন্টাল ট্রোমায় ভোগে। কোন না কোনভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার কিংবা আত্মীয় সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব এবং একে অপরের প্রতি সহমর্মিতার বাস্তব প্রকাশ।’অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘প্রত্যেকে খুব সতর্কতার সাথে আচরন করতে হবে যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয়ে মানসিক স্বাস্থের হানি ঘটে।’অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহমর্মিতা গড়ে তোলার মাধ্যমে একটি ইতিবাচক ও সহানুভূতিশীল সমাজ গঠন সম্ভব বলে অভিমত প্রদান করেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?

সকালের নাশতায় বা দিনের অন্যান্য সময় হালকা নাশতায় অনেকেই রুটি রাখেন। এই রুটি আবার কারও গমের আটার পছন্দের, আবার কারও Read more

দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ এই হামলায় অন্তত ২৪ Read more

ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা
ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক Read more

এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ
এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। তিনি বলেন, ‘আমরা Read more

হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান Read more

নির্বাচন ৩০ জুনের পরে যাবে না: প্রেস সচিব
নির্বাচন ৩০ জুনের পরে যাবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগেও হতে পারে, তবে ৩০ জুনের পরে যাবে না। এর মধ্যে এটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন