পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।বাণিজ্য উপদেষ্টা বলেন, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে খুবই অর্থবহ আলোচনা হয়েছে। জয়েন্ট ইকোনমিক কমিশন চালু কার্যকর করা এবং নতুন করে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠনের আলোচনা করছি।তিনি বলেন, দুই দেশ যৌথভাবে বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে ইন্টারমিডিয়েট পণ্য উৎপাদন করতে পারলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।উপদেষ্টা বলেন, আমাদের হাইড্রোজেন পার অক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করে রেখেছে। আমরা সেটা প্রত্যাহার করতে অনুরোধ করেছি। তারা আশ্বাস দিয়েছে। এছাড়া আমাদের চামড়া ও চিনি শিল্প উন্নয়নে সহায়তা চেয়েছি।বশিরউদ্দীন বলেন, এক সময় পাকিস্তান আমাদের ১ কোটি কেজি চা রপ্তানিতে ডিউটি ফ্রি সুবিধা দিতো, তা আবার বহাল করতে অনুরোধ করেছি।উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রতিবছর ৮০ বিলিয়ন ডলার আমদানি করে, যার মধ্যে ১৫ বিলিয়ন ডলারের ফুড অ্যান্ড ইন্টারমিডিয়েট পণ্য। দুই দেশের মধ্যে এসব পণ্য বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে, সেটা খতিয়ে দেখার জন্য নতুন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠন করা হচ্ছে।তিনি বলেন, আমরা কৃষি ও খাদ্য পণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা করেছি। স্থানীয়ভাবে চিনি উৎপাদনে সক্ষমতা বাড়াতে পাকিস্তানের সহায়তা চেয়েছি। মধ্যবর্তী পণ্য উৎপাদনে পাকিস্তানের বিনিয়োগ চেয়েছি।তারা আমাদের সব প্রস্তাবে ইতিবাচকভাবে দেখেছে এবং নিউ কমিশনে এসব বিষয়ে আলোচনা হবে।‘বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা’- এক সাংবাদিকের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমরা সবার দিকে ঝুঁকছি। পাকিস্তান, যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি। ভারত থেকেও পেঁয়াজ আনছি। সবার আগে বাংলাদেশের স্বার্থ, যেখানে দেশের স্বার্থ আছে, সেখানেই ঝুঁকছি।’বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, গত দেড় দশক পাকিস্তানের সঙ্গে বাণিজ্য তেমন ছিল না বললেই চলে। খাদ্য ও পাথরসহ বিভিন্ন পণ্য আমরা নানা দেশ থেকে আমদানি করি, প্রতিযোগিতামূলক দরে পাকিস্তান থেকে এসব পণ্য আনা গেলে সমস্যা নেই। একই সঙ্গে আমাদের রপ্তানি বাড়ানোতে গুরুত্ব দিচ্ছি। বর্তমানে পাকিস্তান থেকে ইম্পোর্ট করি বেশি, রপ্তানি কম করি। আমরা রপ্তানি বাড়াতে পারলে দেশের জন্য মঙ্গলজনক হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশা চালকের বাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে। Read more

আমদানি-রপ্তানি সনদ আজ থেকে অনলাইনে ইস্যু বাধ্যতামূলক
আমদানি-রপ্তানি সনদ আজ থেকে অনলাইনে ইস্যু বাধ্যতামূলক

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের আওতায় আমদানি ও রপ্তানি পণ্যচালানের শুল্কায়নে ১৯টি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) Read more

কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ
কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে Read more

১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় Read more

যে কমিশন প্রতীক দেয়ার ক্ষমতা রাখে না, জনগণ কীভাবে আস্থা রাখবে: সারজিস
যে কমিশন প্রতীক দেয়ার ক্ষমতা রাখে না, জনগণ কীভাবে আস্থা রাখবে: সারজিস

একটি দলকে একটি মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটি দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে, প্রশ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন