জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের আওতায় আমদানি ও রপ্তানি পণ্যচালানের শুল্কায়নে ১৯টি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) আজ মঙ্গলবার (১ জুলাই) থেকেই বাধ্যতামূলক অনলাইনের মাধ্যমে দাখিল করতে হবে।সংস্থাগুলো হলো- ডিজিডিএ, ইপিবি, ডিওইএক্স, বিএনএসিডব্লিউসি, বেজা, বেপজা, ডিওই, বিএসটিআই, বায়রা, বিএইসি, ক্যাব, বিআরটিসি, ডিওএফ, ডিএলএস, ডিকিউডব্লিউ, বিডা, বিজিএমইএ, বিকেএমইএ, সিসিআই অ্যান্ড ই।  এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানায়, বাংলাদেশ সিঙ্গেল উইন্ড সিস্টেমের মাধ্যমে এসব বিষয় কার্যকর হয়েছে। বাংলাদেশ সিঙ্গেল উইন্ড মূলত একটি অনলাইন প্লাটফর্ম। যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংগ্রহ করতে পারবেন। এসব সাটিফিকেট, লাইসেন্স পারমিট (সিএলপি) গ্রহণের আগে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএ) ব্যবহার করে বাংলাদেশ সিঙ্গেল উইন্ড সিস্টেমে (bswnbr.gov.bd) নিবন্ধন করতে হবে। এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে যে সকল সুবিধা পওয়া যাবে সেগুলো হলো: একটি কমন প্লাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থার মাধ্যমে যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে। সরকারি কাজে ব্যক্তিগত যোগযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাবে। দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।বাংলাদেশ সিঙ্গেল উইন্ড ব্যবহার করে ইতোমধ্যে ৩ লাখ ৮৯ হাজারের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট  স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা হয়েছে। এর মধ্যে এক ঘণ্টার কম সময়ে ৮৫ দশমিক ৯৭ শতাংশ, একদিনের কম সময়ে ৯৪ দশমিক ৬৩ শতাংশ সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়। ইতোমধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইন্ড সিস্টেমের মাধ্যমে দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।প্রয়োজনে হটলাইন ১৬১৩৯ এ যোগাযোগ কিংবা www.bswnbr.gov.bd ওয়েবসাইট থেকে সহায়তা নেওয়া যাবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় ডিবির অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা নজরুল গ্রেপ্তার
আনোয়ারায় ডিবির অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা নজরুল গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম (৬৫) এবং Read more

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের Read more

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা Read more

ফের বাড়ল স্বর্ণের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। টানা ৭ দফা কমানোর পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার Read more

জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী
জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে: রিজভী

চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।শনিবার (১৬ আগস্ট) Read more

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ জানা গেল
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ জানা গেল

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন।  আজ বরিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন