গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।জানা গেছে, মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের দক্ষিণ বাগবেড় মৌজার মাধবপুর এলাকায় মাহবুবুল আলম গং সরকারি বনভূমির প্রায় ৫০ শতাংশ জমি জবরদখল করে সেখানে সুউচ্চ সীমানা প্রাচীর দিয়ে একটি কারখানা স্থাপন করেছেন। অথচ এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির নোটিশ অনুযায়ী তদন্তের সময় ঘটনাস্থলে সাবেক ও বর্তমান রেঞ্জ কর্মকর্তা এবং বিট কর্মকর্তাদের উপস্থিতির কথা থাকলেও, তদন্তের দিন শুধু মাত্র বর্তমান কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলেন তদন্ত কর্মকর্তা উপ-বন সংরক্ষক ডা. মোহাঃ আব্দুল আউয়াল।এছাড়াও স্থানীয়রা অভিযোগ করেছেন, কারখানা মালিকদের প্রভাবের কারণে তদন্ত কমিটি ইচ্ছাকৃতভাবে অভিযুক্ত কারখানাটি বাদ দিয়ে পাশেই বিগত ১০ বছর পূর্বে নির্মাণকৃত রেডিয়্যাল কার্টুন ফ্যাক্টরিতে গিয়ে তদন্ত কার্যক্রম চালিয়েছে। এতে করে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির বিরুদ্ধে আর্থিক লেনদেনেরও অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, দখলদারদের পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তদন্ত প্রতিবেদনকে প্রভাবিত করা হচ্ছে।এব্যাপারে সাবেক কাশিমপুর বিট কর্মকর্তা বনী শাহাদাত হোসেন বলেন, তদন্তের বিষয়ে নোটিশ পাওয়ার কথা থাকলেও আমি কোন নোটিশ পাইনি। আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসেছেন, সে বিষয়টিও আমাদেরকে কোনভাবে অবহিত করা হয়নি। তার জন্য আমরা ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারিনি। এছাড়াও সাবেক কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলনের সাথে কথা বললে তিনি জানান, আপনি যে তদন্তের কথা বলছেন সে বিষয়ে আমি কোন নোটিশ পাইনি। আর নোটিশ না পেলে আমি কিভাবে যানবো আর কিভাবেই বা যাবো। এছাড়াও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো কোথাও যেতে পারি না। আমাদের দায়িত্বে তো সীমাবদ্ধতা রয়েছে।তবে ঘটনার বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় অঞ্চল এর উপ-বন সংরক্ষক ও তদন্ত কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল আউয়াল এর সাথে কথা বললে তিনি জানান, ঘটনাস্থলে যাওয়ার পরে তারা আমাকে রেডিয়্যাল ফ্যাক্টরি দেখায় কিন্তু আমার সন্দেহ হওয়ায় যে ফ্যাক্টরি নিয়ে নিউজ হয়েছে, সে ফ্যাক্টরি দেখাতে বলি। পরে নিউজের সাথে ঘটনার মিল পেয়ে, দেখে চলে আসি আর সাবেক কর্মকর্তাদের আমার অসুস্থতা ও বৃক্ষ মেলার জন্য তাদেরকে নোটিশ দেওয়া হয়ে উঠেনি। নতুন করে নোটিশ তৈরি করে সবাইকে ডাকা হবে।এছাড়াও তদন্তে টাকা লেনদেনের বিষয়টা যেটা বলছেন, সেটা মিথ্যা এবং তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটা পক্ষ চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং প্রভাবমুক্ত রিপোর্ট প্রকাশ করা না হলে পুরো বনভূমিই একসময় দখলদারদের কবলে চলে যেতে পারে। তারা শীর্ষ মহলের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কারখানার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্ত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ Read more

বেরোবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বেরোবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জান্নাতুল ফেরদৌসি টুম্পা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টায় Read more

অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা
অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা

রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি কাজাখস্তানে Read more

‘পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের, দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা’
‘পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের, দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা’

সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা Read more

চৌহালীতে প্রান্তিক জেলেদের মাঝে চাল বিতরণ
চৌহালীতে প্রান্তিক জেলেদের মাঝে চাল বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তিন ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন