ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার সলিমগঞ্জ ও মিরপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তাদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ফোর্সসহ সলিমগঞ্জ বাজারসংলগ্ন মেঘনা নদীর খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক পুরুষ ও চার নারীকে আটক করা হয়। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহের গৌরীপুরের মো. আরিফুল ইসলাম (৪০), তার স্ত্রী কিশোরগঞ্জের বিলকিস বেগম (৪০), পঞ্চগড়ের নাজমা (২৬), ঢাকার আশুলিয়ার মাইমুনা (২২) এবং বগুড়ার আমেনা (২৭)।অন্যদিকে, একই রাতে নবীনগর থানার এসআই শাহ আলমের নেতৃত্বে মিরপুর এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। এর আগে সেনাবাহিনীর টহল টিম স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল জব্বার মোল্লাকে (৪৮) ইয়াবাসহ আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার দেহ তল্লাশি করে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘দুটি ঘটনায় মোট ১২ কেজি গাঁজা, ২৬০ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটিতে প্রথম বাংলাদেশি ফেলো নির্বাচিত
দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটিতে প্রথম বাংলাদেশি ফেলো নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গর্বের আরেকটি মাইলফলক অর্জিত হয়েছে। ড. মো. শাহিদুল ইসলাম দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা ইউনিভার্সিটি অব কোয়াজুলু-নাটাল (University Read more

ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান

ঈদের দিন মানেই আনন্দ আর উৎসব। হুল্লোড়ে মন না চাইলেও অনেক সময় বেশি খেতে হয়। আর যদি হয় কোরবানির ঈদ, Read more

সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ
সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ

রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা, এমনকি হার্টের অসুখেরও সমাধান রয়েছে ডালিম বা বেদানায়। ছোট ছোট লাল রঙা Read more

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মান্নান হাওলাদার মনু উপজেলার কয়খা Read more

খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে গিয়ে ধরা সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা
সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে গিয়ে ধরা সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

গোপনে রাতের অন্ধকারে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হয়েছেন পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন