ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরান। বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে শুরু হওয়া এ মহড়ার নাম দেওয়া হয়েছে “সাসটেইনেবল পাওয়ার ১৪০৪”। এতে গালফ অব ওমান ও ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করেছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মহড়ায় অংশ নেওয়া নৌযানগুলো সমুদ্রে লক্ষ্যভেদে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি ড্রোন ব্যবহার করে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে। তবে এখনও মহড়ার কোনও আনুষ্ঠানিক ভিডিও প্রচার করেনি রাষ্ট্রীয় টিভি।এমন ধরনের সামরিক মহড়া ইরান নিয়মিত আয়োজন করলেও এবারের পরিস্থিতি ভিন্ন। কেননা, গত জুনে হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফলে যুদ্ধ পরবর্তী সময়ে নিজেদের শক্তি ও প্রস্তুতি দেখাতেই এ মহড়া আয়োজন করেছে তেহরান।প্রসঙ্গত, প্রায় ১৮ হাজার সদস্য নিয়ে বন্দর আব্বাস শহরে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি দক্ষিণের অবস্থিত। এ বাহিনী সাধারণত গালফ অব ওমান, ভারত মহাসাগর ও কাস্পিয়ান সাগরে টহল দেয়। তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকা মূলত নিয়ন্ত্রণ করে ইরানের রেভল্যুশনারি গার্ড। পশ্চিমা দেশগুলোর জাহাজ আটকানো এবং মার্কিন নৌবাহিনীর ওপর চাপ সৃষ্টি করার জন্য এ গার্ডের নৌবাহিনী বিশেষভাবে পরিচিত।মহড়ার প্রাক্কালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ ঘোষণা দিয়েছেন, ইরান তাদের সেনাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে। তিনি বলেন, ‘কোনও শত্রুপক্ষ যদি অভিযানে নামে, আমাদের বাহিনী এসব নতুন ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে প্রস্তুত।’এদিকে ইসরায়েলের সাথে যুদ্ধের পর আন্তর্জাতিক পারমাণবিক জ্বালানি সংস্থার (আইএইএ) সাথে সম্পর্ক স্থগিত করেছে ইরান। তাছাড়া দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অস্ত্রমান পর্যায়ের কাছাকাছি নিয়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, ৩১ আগস্টের মধ্যে সন্তোষজনক সমাধান না হলে তারা জাতিসংঘে “স্ন্যাপব্যাক” প্রক্রিয়া চালু করবে। অর্থাৎ, ইরানের ওপর আগে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে।উল্লেখ্য, ইরান ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের কার্যকর হলে দেশটির অর্থনীতি আরও গভীর সংকটে পড়বে।সূত্র: রয়টার্স

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে
ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার কোরবানির গরু রাজশাহীর হাট থেকে সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) সরকারি গাড়িতে Read more

করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসমিন (৮) ও তাইয়বা (৯) নামের দুই শিশুর মৃত্যু Read more

আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মেঘনা আলম
আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মেঘনা আলম

সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন আলোচিত মডেল মেঘনা আলম। সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ আদালতকে বলেন, কেবল সৌদি Read more

ট্রাম্পের ৫০০ শতাংশ শুল্ক হুমকির কী প্রভাব পড়বে ভারতে?
ট্রাম্পের ৫০০ শতাংশ শুল্ক হুমকির কী প্রভাব পড়বে ভারতে?

রাশিয়ার কাছ থেকে তেল নেয় এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের বিল ভারতের জন্য নতুন টানাপড়ে,নের দিকে Read more

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের
জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রবিবার (২৮ Read more

নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি
নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি

নাইজেরিয়ার মোকওয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও অনেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ মে) দেশটির জরুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন