নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার কোরবানির গরু রাজশাহীর হাট থেকে সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) সরকারি গাড়িতে বহন করে আনা হয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে।বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকার সিটি হাট থেকে ওই কোরবানির গরুটি কিনে বাগাতিপাড়ায় নিয়ে আসা হয়। হা-মীম তাবাসসুম প্রভা বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং একই উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আম কেনাবেচার সময় আড়তদারদের বাড়তি ওজন নেওয়া নিয়ে একটি সভা ছিল। সেই সভায় যোগদান করতে বাগাতিপাড়া থেকে সহকারী কমিশনারের (ভূমি) ডাবল কেবিন পিকআপ নিয়ে রাজশাহী যান ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। সভা শেষে দুপুরে রাজশাহীর সিটি হাটে কোরবানির জন্য একটি গরু কিনেন। পরে সেই গরু গাড়ির পেছনের কেবিনে তোলে সামনের কেবিনে ইউএনও বসে বাগাতিপাড়ায় ফিরেন। এ সময় সরকারি গাড়িতে গরু তুলতে দেখে উৎসুক জনতা ভিড় করেন।এ বিষয়ে গাড়ি চালক সুমন আলী বলেন, ‘রাজশাহীতে বিভাগীয় কমিশনার অফিসে মিটিং ছিল স্যারের। মিটিং শেষে কোরবানির জন্য হাট থেকে গরু কিনে গাড়িতে তুলে নিয়ে এসেছি। এ সময় ইউএনও স্যার গাড়িতে বসেছিলেন।’এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘বাগাতিপাড়ায় কোনো পশুর হাট নেই। আজ রাজশাহীতে মিটিং ছিল আমার। তাই সেখানকার একটি হাট থেকে গরু কিনেছি। গরুটি পেছনে তুলে, আমি সামনে সিটে বসে এসেছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত।বৃহস্পতিবার Read more

ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ময়লা Read more

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন।রবিবার (২৫ মে) দিবাগত Read more

নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশ উদ্ধার হয়েছে আবুল কালাম (৫২) নামে এক চাকরিজীবির। চাঁদপুরের মেঘনা নদীর Read more

বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু
বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

বান্দরবানের আলিকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনরত পাড়ায় বসত বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাইপাও ম্রো (৫) নামের এক শিশুর মর্মান্তিক Read more

রাজবাড়ীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার
রাজবাড়ীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এক তরুণী। নিহত তরুণী সুমাইয়া আক্তার (১৮) দৌলতদিয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন