কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসমিন (৮) ও তাইয়বা (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন এলাকার শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন ও একেই এলাকার রাসেল মিয়ার মেয়ে তাইয়বা। তারা সম্পর্কে চাচাতো বোন। এবং  দুজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই বোন মিলে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে কাদার মধ্যে আটকে থাকা অবস্থায় তাদের পাওয়া যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদীউর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড় থেকে এক বৃদ্ধের (৬০) অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) বিকাল ৪ টার Read more

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম

জুলাই গণঅভ্যুত্থানের গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে গণমিনার নির্মাণের উদ্যেগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে Read more

নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন
নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন

বাংলাদেশের সীমান্ত রক্ষায় যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়—বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের অংশ হিসেবে ৩৬ জন নারী নবীন Read more

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার

বীর মুক্তিযোদ্ধা স্বাধীন, বাংলাদেশের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী রুমী সরকার। রোববার Read more

প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !
প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !

দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি Read more

সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন