টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে লাশটি উদ্বার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের কয়েকজন বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ ভাসতে দেখে ইউপি সদস্য আফজাল মিয়ার মাধ্যমে থানায় খবর দেন। সংবাদ পেয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ উক্ত লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।ইউপি সদস্য আফজাল মিয়া জানান, ‘আমি সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। পরে আশ পাশের লোকজনকে অজ্ঞাত ব্যাক্তির বিষয়টি জিজ্ঞাসাবাদ করি। এলাকার কেউ তাকে চিনে না বলে জানায়। তখন নাগরপুর থানা পুলিশকে বিষয়টা জানাই।’নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘সংবাদ পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। এবং অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠাই। পাশের থানা গুলোতে কোন নিখোঁজ ডায়েরি হয়েছে কি না সে বিষয়ে খোজ নেয়া হচ্ছে। যদি নিখোঁজ ডায়েরি হয়ে থাকে আমরা তদন্ত করে মূল ঘটনা বের করার চেষ্টা করবো।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুড়ে গেল শোভাযাত্রার জন্য বানানো সেই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
পুড়ে গেল শোভাযাত্রার জন্য বানানো সেই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও Read more

করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

যশোরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ৩ বছর পর ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আমির হোসেন Read more

রাজশাহীর বৈশাখ: কনটেন্ট তৈরির দিনে হারিয়েছে মিলনের উৎসব
রাজশাহীর বৈশাখ: কনটেন্ট তৈরির দিনে হারিয়েছে মিলনের উৎসব

“এসো হে বৈশাখ, এসো এসো”—এই গানটি বাজলেই রাজশাহীর চারদিকে যেন এক আবেগ ছড়িয়ে পড়ত। পদ্মার পাড়ে, শহরের অলিগলি কিংবা গ্রামীণ Read more

নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত
নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামী Read more

নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর
নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর

নওগাঁর পত্নীতলা উপজেলায় ব্রিজ থেকে ১৬ মাস বয়সী নিজ সন্তানকে নদীর পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সন্তানকে পানিতে ফেলার পর Read more

গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন