গাজীপুর মহানগরীর কাশিমপুরের লতিফপুর মণ্ডল নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় মঙ্গলবার (১৯ আগস্ট) আহত মো. সোহাগ কাশিমপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। মামলায় আসিফ মাহমুদ শান্ত, নাইম হাসান সোহান, আলাউদ্দিন, শামিমা আক্তার আন্নিসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশীদের সঙ্গে বাড়িতে যাতায়াতের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে সমঝোতা করে স্ট্যাম্পে চুক্তি হলেও প্রতিপক্ষ তাদের অংশ ছাড়তে অস্বীকার করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাত।মঙ্গলবার সকালে মো. আবুল হোসেন নামের এক প্রতিবেশী রাস্তার সামনে গেলে বিবাদীরা ধারালো দা, লোহার রড ও কাঠের লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় সোহাগ ও আবুল হোসেন আহত হন। পরে সোহাগের মা জাহানারা বেগম (৬৫) বাধা দিতে গেলে তাকে মাথায় কোপ মেরে গুরুতর জখম করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের রেজিস্ট্রেশন নং যথাক্রমে- আবুল হোসেন ৬১৭০/৪, জাহানারা বেগম ৬১৭১/৫ ও সোহাগ ৬১৭২/৬।এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার বিষয়টি সত্যতা পাওয়া গেছে। অতি দ্রুত এই দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে’।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নৌকাবাইচ দেখে ফেরার পথে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ
নৌকাবাইচ দেখে ফেরার পথে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর Read more

কমলনগরে স্কুলছাত্রী অপহরণের শিকার
কমলনগরে স্কুলছাত্রী অপহরণের শিকার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে এক ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ Read more

লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগে এক বাবা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোপালপুর Read more

দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায়য় দুই দিনব্যাপী উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনায় Read more

নোয়াখালীতে বিএনপি ব্যস্ত মনোনয়নে, মাঠে সরব জামায়াত
নোয়াখালীতে বিএনপি ব্যস্ত মনোনয়নে, মাঠে সরব জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা শেষ মুহূর্তের দৌড়ঝাঁপে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন