লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে এক ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে স্থানীয় চরলরেঞ্চ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।জানা যায়, একই এলাকার মোসলেহ উদ্দিনের বখাটে ছেলে অভিযুক্ত মো. নিশাদ তার সহযোগীদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে স্কুলছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় অপহরণের শিকার স্কুলছাত্রীর ভাই মারশাফুল ইসলাম বাদি হয়ে অভিযুক্ত মো. নিশাদ, নুরজাহান বেগমসহ ৪ জনের বিরুদ্ধে শুক্রবার কমলনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ওই স্কুলছাত্রীর কোনো সন্ধান পায়নি। কমলনগর থানায় দায়েরকৃত এজাহারের সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. নিশাদ প্রায়ই ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত। ঘটনার দিন বিকালে, পরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বহু খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি এবং অভিযুক্তরা পলাতক রয়েছেন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনা সম্পর্কে অভিযোগ পেয়েছি। এই ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের Read more

সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন
সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন

সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং ফেস্টিভালে এখন পর্যন্ত সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি নিলামে বিক্রি হয়েছে। পাখিটি কেনার জন্য নিলামে তীব্র Read more

গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত

গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে নৌকাডুবে ১৪ জন মিসরীয় নাগরিক নিহত হয়েছেন। এরা সবাই নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিসরের Read more

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ Read more

আ.লীগের সাবেক এমপি বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার
আ.লীগের সাবেক এমপি বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার

রাজধানীর নিকেতন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম Read more

পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহর পদত্যাগ
পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহর পদত্যাগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ পদত্যাগ করেছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন