জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা-বাইচ দেখে নদীপার হয়ে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাটের ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলমগীর হোসেন। নিহত মোর্শেদা বেগম ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী এবং নিখোঁজ শোভা তার মেয়ে।এ ঘটনায় তার মেয়ে শোভা আক্তার (৮) এখনো নিখোঁজ রয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানায়, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। খেলা শেষে মোর্শেদা ও তার মেয়ে সহ অনেকেই বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে আসেন। এ সময় মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। এ সময় ৩০/৪০ জন লোক নৌকার ভিতরে ছিলেন। হঠাৎ মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অধিকাংশ যাত্রী পাড়ে উঠতে পারলেও মোর্শেদা বেগমের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় তার মেয়ে। এ দুর্ঘটনায় ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালানো হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় আবাসিক হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ Read more

বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন
বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন Read more

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা

ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবরদখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের ১ লাখ Read more

সেমিফাইনালও বয়কট করল ভারত, ফাইনালে পাকিস্তান
সেমিফাইনালও বয়কট করল ভারত, ফাইনালে পাকিস্তান

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করেছিল ভারত। নানা সমীকরণের পর সেমিফাইনালেও খেলা Read more

বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড সাক্ষাৎ করেছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে Read more

দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা, শীর্ষে দিল্লি
দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা, শীর্ষে দিল্লি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে, যার থেকে রাজধানী ঢাকাও মুক্ত নয়। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন