জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান।বুধবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কথা বলেন তিনি।তিনি বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিলেন আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করেন। সেই সাথে ডিবি হাসপাতালে এটাও বলে যায় নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয়। এসব অভিযোগ এনে শেখ হাসিনা, কামাল, কাদের ও আরাফাতের দৃশ্যমান ফাঁসি চান এ চিকিৎসক। এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন। গত সোমবার সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদের বাবা-ভাইসহ তিনজন।তারা তুলে ধরেন আন্দোলনে সংঘটিত নৃশংসতা। এছাড়াও, ট্রাইব্যুনালে চাঁনখারপুলে ৬ জন হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে
সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তার Read more

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা
মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে Read more

ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

৬ দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করায় পলিটেকনিক শিক্ষার্থীরা ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে।বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো Read more

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু
পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও আশপাশের জেলাগুলোতে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৯ জনের মৃত্যু ও ৪৭ জন Read more

প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত
প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত

সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার ও বুধবারও পরিস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন