৬ দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করায় পলিটেকনিক শিক্ষার্থীরা ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে।বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করছেন না। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু দাবি-দাওয়া পূরণ হয়নি। তাই সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।তিনি আরও জানান, বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকা এসে পৌঁছেছেন। অন্যান্যদেরও আমরা চলে আসতে বলছি।এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছিলেন তারা।এদিন বিকেলে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে। এ কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টা ও সদস্য হিসেবে আছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার Read more

এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার
এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী Read more

বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ
বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েকদিন যাবত পাহাড়ি টিলায় অবস্থান করছে বুনোহাতির পাল। সুযোগ পেলেই দলবেঁধে লোকালয়ে এসে ধানক্ষেতসহ ফসলি জমিতে চালাচ্ছে Read more

বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

সহকর্মীর সঙ্গে গোপনে প্রেম, নেসলের সিইও বরখাস্ত
সহকর্মীর সঙ্গে গোপনে প্রেম, নেসলের সিইও বরখাস্ত

খাদ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে সোমবার তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাহী (সিইও) লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করেছে। অভিযোগ রয়েছে, তিনি তার অধীনস্থ এক Read more

হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত

শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন