সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার ও বুধবারও পরিস্থিতি কম-বেশি একই রকম থাকতে পারে। তবে পরদিন বৃহস্পতিবার থেকে দেশে কুয়াশার ঘনত্ব ও স্থায়িত্ব কিছুটা বাড়তে পারে।এতে দিনের বেলায় সূর্যের আলোর প্রাপ্যতা কমে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘দেশে সামগ্রিকভাবে শীত কিছুটা কমেছে। আরো দুই দিন (বুধবার পর্যন্ত) পরিস্থিতি একই রকম থাকতে পারে। এরপর এবার দুই দিনের (বৃহস্পতি ও শুক্রবার) জন্য দিনে কুয়াশা বাড়তে পারে।ফলে এ সময় সূর্যের আলোর প্রাপ্যতা কমে শীত কিছুটা বাড়তে পারে। এরপর এবার তাপমাত্রা তাপমাত্রা বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে ২০ বা ২১ জানুয়ারি পর্যন্ত।’এদিকে আগের দিনের তুলনায় সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। এতে কমেছে শৈত্যপ্রবাহের ব্যাপ্তিও।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের আট জেলার ওপর দিয়ে মুদু (৮ থেকে ১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে।  সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা বেড়েছে ঢাকাতেও। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি।এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।  মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে আগামী বুধবার রাত থেকে দেশে কুয়াশার ঘনত্ব ও স্থায়িত্ব বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী দুই দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘অনুমোদনবিহীন’ স্কয়ার ক্লিনিকে অপারেশনের ১২ ঘণ্টার মধ্যে কৃষ্ণা রানী নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে Read more

বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার Read more

জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য Read more

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলনের নেতাকে ‘যুবলীগ কর্মী’ সাজিয়ে অপপ্রচার
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলনের নেতাকে ‘যুবলীগ কর্মী’ সাজিয়ে অপপ্রচার

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ ব্যবসাকেন্দ্রিক এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকে ‘যুবলীগ কর্মী’ সাজিয়ে সংবাদ সম্মেলন করেছেন Read more

১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পড়াশোনা বিমুখতা রোধে প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন