নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) নামের এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা।বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে।মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে নেত্রকোনা জেলা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া) সার্কেল মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সি আই ডি সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পিবিআই, সি আই ডি টিমকে জানালে তাঁদেরও ঘটনাস্থলে আসলে আমরা যৌথভাবে সকাল ৯ টার দিকে আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে সিএনজি চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত জামাল মিয়ার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। ঘটনাস্থলেই লাশ সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়। আজকেই ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।এদিকে এ ঘটনায় দ্রুত আসামি গ্রেফতারের দাবিতে কেন্দুয়া উপজেলার সিএনজি চালকরা বিক্ষোভ মিছিল করেছে। তারা কেন্দুয়া পৌর এলাকার বিভিন্ন সড়কে মিছিল বের করে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়া পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার
লোহাগাড়া পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারস্যাল উদ্ধার করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ ঘটিকায় থানা রোডস্থ বিরামপুর কমিউনিটি সেন্টারে বাছাইকৃত কর্মীদের Read more

ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা
ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষই বাদের চিন্তা

সদস্যরা কীভাবে নির্বাচিত হবেন– এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবই বাদ যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকার Read more

যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

প্রাণির আচরণ ও কল্যাণবিষয়ক আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনে উৎসাহিত Read more

বৃষ্টি–ঠান্ডায় প্লাবিত তাঁবু, গাজায় ফিলিস্তিনিদের সীমাহীন দুর্ভোগ
বৃষ্টি–ঠান্ডায় প্লাবিত তাঁবু, গাজায় ফিলিস্তিনিদের সীমাহীন দুর্ভোগ

ফিলিস্তিনের গাজায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন তাঁবু ও ধ্বংসস্তূপের মাঝে শীত, বৃষ্টি আর প্রবল ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছেন। দুই বছর Read more

আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী
আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখ উদ্‌যাপনে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন