ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন তানভীর বারী হামিম ও এজিএস পদে লড়বেন তানভীর আল হাদি মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।প্যানেলে আরও রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক, সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না।গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে।এছাড়া সদস্য পদে লড়বেন যারা- মো জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান,মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। পাশাপাশি হল সংসদের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র।তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় আজ বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাব্যতা হারিয়ে যমুনার বুক এখন ফসলের মাঠ
নাব্যতা হারিয়ে যমুনার বুক এখন ফসলের মাঠ

বাংলাদেশের সবচেয়ে বড় নদীগুলোর একটি যমুনা নদী। পাবনা জেলা থেকে শুরু হয়ে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ হয়ে গোপালগঞ্জ ও ফরিদপুরের গোয়ালন্দে পদ্মায় Read more

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’
‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তার মিত্ররা গত ২০ বছর ধরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে দাবি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আজ (শুক্রবার) বাংলাদেশ উদীয়মান (ইমার্জিং) এবং ‘এ’ দলের যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে পৃথক দুটি ম্যাচ রয়েছে। বিপিএল এবং Read more

কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি
কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি

জনসভায় বিএনপির নির্বাহী কমিটির এক নেত্রীকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব Read more

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়নে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নিবন্ধন সনদ নবায়ন না করায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন