ইসরায়েলের রিলিজিয়াস জিওনিজম পার্টির কট্টর ডানপন্থি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান জিউশ অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে দেশটিতে রোথম্যানের কয়েকটি ইহুদি স্কুল ও সিনাগগে বক্তব্য দেওয়ার কথা ছিল। পাশাপাশি সাম্প্রতিক ইহুদিবিরোধীদের হামলার শিকার কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা ছিল। তবে ভিসা বাতিল হওয়ায় সেই সফরটি আর হচ্ছে না।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে বিভাজনের বীজ ছড়াতে চায় এমন লোকদের বিরুদ্ধে আমাদের সরকার কঠোর অবস্থান নিয়েছে। কেউ যদি ঘৃণা ও বিভেদের বার্তা নিয়ে আসতে চায়, আমরা তাকে এখানে চাই না।অস্ট্রেলিয়ান জিউশ অ্যাসোসিয়েশন (এজেএ) জানায়, রোথম্যানের অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরার কয়েক ঘণ্টা আগে ভিসা বাতিল করা হয়েছে। ক্যানবারার দাবি, ভিসা বাতিলের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কোনো সম্পর্ক নেই।ভিসা বাতিল নিয়ে রোথম্যান কিংবা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি। রোথম্যান ইসরায়েলি পার্লামেন্টের সংবিধান, আইন ও বিচার কমিটির প্রধান এবং বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার অন্যতম মূল কারিগর হিসেবে পরিচিত।এজেএ’র প্রধান রবার্ট গ্রেগরি এক বিবৃতিতে অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তকে ‘জঘন্য ইহুদিবিরোধী পদক্ষেপ’ বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন, অস্ট্রেলিয়ার সরকার ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলকে টার্গেট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।তিনি জানান, অনেক অস্ট্রেলিয়ান ইহুদি দেশ ছাড়ার কথা ভাবছেন এবং এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার ইসরায়েলের পূর্ণ অধিকার রয়েছে। গ্রেগরি বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও অবহিত করা হয়েছে।উল্লেখ্য, গত জুনে ইসরায়েলপন্থি কর্মী ও প্রভাবশালী হিলেল ফাল্ডের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল। একই কারণে গত বছর ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আইয়েলেত শাকেদকেও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাযেল ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। নেতানিয়াহু সরকার অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ নভেম্বরের বিপ্লবে মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান: ফখরুল
৭ নভেম্বরের বিপ্লবে মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান: ফখরুল

স্বাধীনতার ঘোষক হিসেবে ও একজন নিষ্কলুষ সাহসী সৈনিক হিসেবে জিয়াউর রহমানের প্রতি সামরিক বাহিনী ও জনগণের ব্যাপক সমর্থন ছিল। জনগণের Read more

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি Read more

প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়
প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়

প্লাাস্টিক পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে। গবেষণায় সুন্দরবনের মাছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। Read more

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ
জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় Read more

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান হলেন ডা. শাহাদাৎ হোসেন
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান হলেন ডা. শাহাদাৎ হোসেন

খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামে জেলা অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৯) এপ্রিল এনডিসি মহাসচিব ড. Read more

ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম
ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘের জেনেভা সদর দপ্তরে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন