জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ভোট গণনার কার্যক্রম শুরু হবে।মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে একটানা বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সারাদিনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনের সদস্য ড. জুলফিকার মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়নি। সব কেন্দ্রের তথ্য সংগ্রহ করে আমরা এই হিসাব করেছি।’নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ব্যাপক ভোট পড়েছে। সেখানে ১ হাজার ২০০ ভোটারের মধ্যে ৯৬৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগের ৩১৭ নম্বর কক্ষে ৪৮৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ৩১৬ নম্বর কক্ষে ৪৭৫ ভোটারের মধ্যে ৩৭৭ জন ভোট প্রদান করেন। মার্কেটিং বিভাগে ৬০২ জনের মধ্যে ৪০৮ জন এবং ফিন্যান্স বিভাগে ৬১৬ ভোটারের মধ্যে ৩৯৪ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগে ৪৭৩ জনের মধ্যে ৩২৯ জন, সাংবাদিকতা বিভাগে ৪৬৯ জনের মধ্যে ৩৩৮ জন এবং লোকপ্রশাসন বিভাগে ৪৬৪ জনের মধ্যে ২৮৫ জন ভোট দেন। এ ছাড়া অর্থনীতি বিভাগে ৩২৭ জন এবং সমাজকর্ম বিভাগে ৩১৬ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন।কলা অনুষদে বাংলা বিভাগে ৪৭৯ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ইতিহাস বিভাগে ৪৮৫ ভোটারের মধ্যে ৩৬০ জন ভোট দেন। ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৮ জনের মধ্যে ২৯২ জন এবং দর্শন বিভাগে ৪৪৪ জনের মধ্যে ২৯৪ জন ভোট প্রদান করেন।বিজ্ঞান অনুষদ ও অন্যান্য বিভাগেও ভোটের হার ছিল সন্তোষজনক। গণিত বিভাগে ৫২৫ জনের মধ্যে ৩২৫ জন, রসায়ন বিভাগে ৫৩৫ জনের মধ্যে ৩৪৭ জন এবং মাইক্রোবায়োলজি বিভাগে ২৮০ জনের মধ্যে ১৪৪ জন ভোট দেন। আইন বিভাগে ৫২৬ জনের মধ্যে ৪৩০ জন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪১২ জনের মধ্যে ৩২০ জন ভোট প্রদান করেন।চারুকলা অনুষদের ড্রয়িং, পেইন্টিং ও প্রিন্ট মেকিং বিভাগে ২৯০ জনের মধ্যে ১৬৫ জন এবং মনোবিজ্ঞানসহ চারুকলার অন্যান্য বিভাগে ১৬৮ জন শিক্ষার্থী ভোট দেন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬৯ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী রিভলবারসহ গ্রেফতার
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী রিভলবারসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬)-কে রাজধানীর সবুজবাগ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে Read more

ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান
ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান

পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ Read more

‘কিশোরগঞ্জে বড় বড় নেতা ছিল কিন্তু কেউ এলাকার জন্য কাজ করে নাই’
‘কিশোরগঞ্জে বড় বড় নেতা ছিল কিন্তু কেউ এলাকার জন্য কাজ করে নাই’

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গণঅধিকার পরিষদ দেশের মানুষের জন্য কাজ করছে। এই কিশোরগঞ্জে Read more

চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির
চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরীর উপশহর এলাকায় Read more

আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা
আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই Read more

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি
ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তারা আজ বুধবার (০১ এপ্রিল) সকালে দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন