প্লাাস্টিক পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে। গবেষণায় সুন্দরবনের মাছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। সুন্দরবনের জলজপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় প্লাস্টিক পলিথিন বিষয়ে জিরো টলারেন্স নীতিতে চলতে হবে। শুধুমাত্র সুন্দরবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করলে হবে না, সমগ্র উপকূলজুড়ে এবং পর্যায়ক্রমে সারাদেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে। আর নয়, প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধ করার এখনই সময়।বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টায় মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক পলিথিন দূষণের কবল থেকে সুন্দরবন ও নদ-নদী রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।মোংলা নাগরিক সমাজ ও মোংলা উপজেলা জেলে সমিতির যৌথ আয়োজনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। ”বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, হোক প্লাস্টিক দূষণের অবসান” শ্লোগানে এবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।উপজেলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল’র সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি বিশিষ্ট সাংবাদিক পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। অন্যান্যদের বক্তৃতা করেন- সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, মোংলা নাগরিক সমাজের জানে আলম বাবু, সুমন রানা, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, শাহাদত ব্যাপারী ও মো. জাহিদ হোসেন প্রমূখ।প্রধান অতিথির বক্তৃতায় মোংলা নাগরিক সমাজের সভাপতি পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ বলেন, শুধুমাত্র আইন ও বিধিবিধান করে সুন্দরবনকে প্লাস্টিক পলিথিন দূষণমুক্ত করা যাবে না। মানুষের জনসচেতনতা ও আইন এবং বিধিবিধানের কঠোর অনুসরণ সুন্দরবনকে দূষণমুক্ত করা সম্ভব। সুন্দরবনের সর্বত্র প্লাস্টিক পলিথিন ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। বনবিভাগসহ আইনশৃংখলা বাহিনীকে এবিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, প্রতি বছর ১১ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য জলজ পরিবেশে প্রবেশ করে। যা জীববৈচিত্র ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে। সভাপতির বক্তব্যে জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের প্রাণ পশুর নদীর জলজপ্রাণী বিশেষ করে মাছের মারত্মক ক্ষতি হচ্ছে। নদী দূষণের ফলে ইলিশ মাছের স্বাস্থ্যহানির ফলে দেহের আকার ছোট হয়ে গেছে। দূষণের ফলে সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। আসুন আমরা প্লাস্টিক দূষণ প্রতিরোধ করি, পরিবেশ সম্মত বিশ্ব গড়ি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে Read more

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে Read more

‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’
‘আল্লাহ, নাজমুলকে সারা জীবনের জন্য আমার করে দেন’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে এবারও মিলেছে অনেক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় Read more

‌‘উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্লাকমেইলিং’
‌‘উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্লাকমেইলিং’

একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কলরেকর্ড Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।বুধবার Read more

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে পর্দা উঠবে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন