বরিশালের গৌরনদীতে একের পর এক চুরির ঘটনা থামছেই না। দিন-রাত আতঙ্কে রয়েছেন টরকী বন্দরসহ গৌরনদীর ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা। গতকাল গভীর রাতে গৌরনদী বাসস্ট্যান্ডের ঘয়নাঘাটা এলাকায় একটি মুরগির দোকানে চুরি হয়। এর আগে টরকী বন্দর স্কুল রোড পুলিশ ক্যাম্পের সামনে অবস্থিত সজীব ক্লথ স্টোর নামের দোকান থেকে থ্রি-পিস ও নগদ টাকা নিয়ে যায় চোরচক্র। এছাড়া গত সপ্তাহে জুমার নামাজের সময় টরকী বন্দরের একটি মুদি দোকানের ক্যাশ ভেঙে নগদ টাকা নিয়ে যায় চোরেরা। একই সপ্তাহে দুটি মাদ্রাসায়ও চুরির ঘটনা ঘটে। পাশাপাশি বার্থী ইউনিয়নে একাধিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কলেজ শিক্ষার্থী মাহামুদুর রহমান অভিযোগ করে বলেন, ‘বিকাল বেলায় আমার বাসা থেকে ভিভো ওআই টুয়েন্টি ওয়ান মোবাইল ফোন নিয়ে যায়, যার দাম প্রায় ১৮ হাজার টাকা। জিডি করেও উদ্ধার হয়নি আজও।’ সবচেয়ে আলোচিত ঘটনায়, টরকী বন্দর হাইস্কুল রোড এলাকায় এক প্রবাসী ও এক স্কুলশিক্ষকের মেয়ের বিয়ের জন্য রাখা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার বাসায় কেউ না থাকার সুযোগে চোরচক্র নিয়ে যায়। এখনো সেই প্রবাসী ও স্কুল শিক্ষকের স্বর্ণালংকার উদ্ধার হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মিশরি ইসলাম। প্রতিনিয়ত এভাবে চুরির ঘটনা ঘটলেও গৌরনদী মডেল থানা পুলিশ এখনো কোনো চোরকে গ্রেপ্তার করতে বা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক টরকী বন্দরের এক ব্যবসায়ী জানান, ‘আমার দোকানে চুরি হওয়ার পর কেবল ফরমালিটির জন্য থানায় লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু কোনো প্রতিকার পাইনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা মোটরসাইকেলের তেলের খরচসহ টাকা দাবি করেন। তাই অনেক ব্যবসায়ী চুরি হলেও অভিযোগ করতে আগ্রহী হন না।’ স্থানীয়দের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও চোরচক্রকে আইনের আওতায় আনা যাচ্ছে না। পূর্ববর্তী চুরির ঘটনার কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতেও নিরুৎসাহিত হচ্ছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘আগের চেয়ে আমাদের পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে কিছু নেশাখোরের উৎপাত বেড়েছে, স্বর্ণচুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী ও স্কুলশিক্ষকের সঙ্গে আমরা কথা বলেছি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস
ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস

গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়টি গভীর ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে হামাস।বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে Read more

মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ
মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ

২৬/১১-র মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই তথ্য Read more

মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল

সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড Read more

ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি
ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনই একমাত্র সমাধান: রেজা পাহলভি

ইরানের সর্বশেষ রাজতন্ত্রের উত্তরাধিকারী রেজা পাহলভি স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যে স্থায়ী ‘শান্তি ও আঞ্চলিক Read more

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন