সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সেইসঙ্গে মেট্রোরেলের সর্বস্তরে বাড়তি সতর্কতাও জারি করা হয়েছে।রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএল-এর আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।একইসঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এ আদেশে।জানা গেছে, সাম্প্রতিক দুর্ঘটনা, আন্দোলন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেট্রোরেলের সর্বস্তরে এই বাড়তি সতর্কতাও জারি করা হয়েছে।ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিল সম্পর্কিত দুটি চিঠি ইস্যু করা হয়েছে। একটি চিঠিতে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আরেকটি চিঠিতে ডিএমটিটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলাশপুর এলাকার বটতলায় পিকআপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়। Read more

জুলাইয়ে সক্রিয় সাংবাদিকের নামে জুলাই হত্যা মামলা!
জুলাইয়ে সক্রিয় সাংবাদিকের নামে জুলাই হত্যা মামলা!

গাজীপুরের বাসন থানার এক মামলায় দৈনিক নয়া দিগন্তের গাজীপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক মো. মোজাহিদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন করে যুক্ত করা হয়েছে। Read more

রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?
রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দেখে মনে হয়েছিল, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে Read more

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান
মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে Read more

মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!
মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!

বরিশাল জেলার আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকার সড়ক দিয়ে চলার পথে হঠাৎ মাঝ বরাবর পড়বে একটি সেতু। যে সেতুটি স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন