মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল ও ভেজাল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার(১৭ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম খানের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পের মেজর ইহসানের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের (৩৫) দু’টি টিনশেট বিল্ডিং থেকে ২ হাজার বোতল অলিভ অয়েল, দেড়-হাজার বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২০০ বোতল কিউট গ্লিসারিন, ৮০০ জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২০০ হোয়াইট বিউটি ক্রিম, ৭০০ লেমন ফ্রেশ স্প্রে, ৬৫০ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪০০ পিস গৌড়ি ক্রিম, ৮০০ পিস লতা হারবাল ক্রিম, ৪০০ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩০০ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, ২৫০ পিস নুর পাকিস্থানী ক্রিম,এলিজাবেথ ক্রিম, ১ হাজার ২০০ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট  সুগন্ধি ক্যামিকেল, ৪৫০ বোতল হেক্সিসোল, ২০০ পিস তিব্বত পমেট ক্রিম, ২ হাজার ৮৮ পিস কাশ্মীর মেহেদী, ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডমসহ ২৪ টি বিভিন্ন প্রকারের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম। এছাড়া ড্রাম ভর্তি ৭০০ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার পিস বিভিন্ন পণ্যের খালি বোতল, বিভিন্ন পন্যের খালি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা। পরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল কারখানা মালিক ইয়াসিনকে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। ইয়াসিনের বাড়ি লালমনির হাটের সদর উপজেলার মোগলহাট এলাকায়। তার বাবার নাম আব্দুল করিম। সে প্রায় ১৫ বছর ধরে এই এলাকায় ভাড়া থাকেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ Read more

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা মাসুদ রানা প্রধানকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ মে) রাত ২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ Read more

জীবননগরে অনুমোদন ছাড়াই গাছ পুড়িয়ে কয়লা হচ্ছে তৈরি
জীবননগরে অনুমোদন ছাড়াই গাছ পুড়িয়ে কয়লা হচ্ছে তৈরি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কৃষিজমির পাশে গাছ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ উঠেছে। এতে একদিকে কৃষিজমি হুমকির মুখে Read more

ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে ময়লা অপসারণ
ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে ময়লা অপসারণ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ গত ২৬ মে প্রকাশিত “গৌরনদীতে পৌর অব্যবস্থাপনায় পরিবেশ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে” শিরোনামের প্রতিবেদনটির পরপরই Read more

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে Read more

সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান
সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদরাসার শিক্ষার্থী ৯ বছরের শিশু মুহাম্মদ আবদুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন