বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদরাসার শিক্ষার্থী ৯ বছরের শিশু মুহাম্মদ আবদুর রহমান বাবা-মায়ের ইচ্ছাপূরণ করতে মাত্র সাড়ে ৬ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে। মেধাবী মুহাম্মদ আবদুর রহমানের এমন কৃতিত্বে মাদরাসার পরিচালক মুফতি আবদুল কুদ্দুস আশ্রাফী ও প্রতিষ্ঠানটির অন্য শিক্ষকরাও বেশ আনন্দিত।হাফেজ আবদুর রহমান উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের মো. শহিদুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির ছোট ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে দ্বিতীয়।শিশুটির মা ফারজানা বেগম বলেন, মহান আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করেছেন। স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর। তাই বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণির লেখাপড়া শেষে স্কুল থেকে নিয়ে ছেলেকে মাদরাসায় ভর্তি করে দেই। আল্লাহর অসীম কৃপায় মাত্র সাড়ে ৬ মাসে ছেলেটা আমাদের স্বপ্ন পূরণ করেছে।তিনি আরও বলেন, ছেলের এ সাফল্যে ওর দাদা-দাদিসহ আমরা পরিবারের সবাই অত্যন্ত খুশি। মাদরাসার হুজুরদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে হাফেজ আবদুর রহমানের জন্য দোয়া চাচ্ছি, আমাদের ছেলে বিজ্ঞ আলেম হয়ে যেন মানুষ ও ইসলামের খেদমত করতে পারে।হাফেজ আবদুর রহমান বলেন, মা-বাবার দোয়া ও মাদরাসার ওস্তাদদের সহযোগিতায় আমি সাড়ে ৬ মাসের মধ্যে হিফজ সম্পন্ন করেছি। সবার কাছে দোয়া চাই আমি যেন ভবিষ্যতে একজন হক্কানি আলেম হয়ে দেশ-জাতি ও ইসলামের খেদমত করতে পারি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে Read more

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। রোববার Read more

৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, Read more

ফুলবাড়ীতে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির Read more

টিআর খাইনা কাউকে খাইতেও দিব না: অধ্যক্ষ সেলিম ভুঁইয়া
টিআর খাইনা কাউকে খাইতেও দিব না: অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার ধানের শীষ পক্ষে গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সকাল Read more

সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ
সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ

চট্টগ্রামের সাতকানিয়ায় অসময়ে তরমুজ চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। বর্ষা ও শরৎকালেও তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন