কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা মাসুদ রানা প্রধানকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ মে) রাত ২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার ঘর থেকে ২টি এলজি পিস্তল উদ্ধার করা হয়। শুক্রবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-১১ উপ-পরিচালক মাহমুদুল হাসান। গ্রেপ্তার কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মনোহরপুর গ্রামের মৃত মতিউর রহমান প্রধানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। র‍্যাব জানায়, মাসুদ রানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখে বড় ধরনের নাশকতাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনগণের জানমালের ক্ষতিসাধন করার পরিকল্পনা করছিলেন। এ ছাড়াও পূর্বে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন শোডাউনে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। বর্তমানে তিনি কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানায় আসামিকে বিশেষ সুবিধা দেওয়া সেই ওসি ক্লোজড
থানায় আসামিকে বিশেষ সুবিধা দেওয়া সেই ওসি ক্লোজড

শরীয়তপুরের গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া বিএনপি নেতাকে অর্থের Read more

হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে Read more

সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই
সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে অটো রিকশা ছিনতাইকারীর হাতে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী খুন হয়েছেন। নিহতের নাম হাবিবুর রহমান জিহাদ (১৫)। তার গলাকাটা Read more

রামগড়ের সাবেক পৌর মেয়র গ্রেফতার
রামগড়ের সাবেক পৌর মেয়র গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ের সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৬ জুলাই) Read more

শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতাখামাইর মাজারের পাশের সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন এবং চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ Read more

জীবননগরে বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার
জীবননগরে বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার ( ৬ জুন) সকাল ৯ টার সময় জীবননগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন