ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েল। এই হামলায় বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।এছাড়া হুথি সংযুক্ত আল মাসিরাহ টিভি জানায়, এই ‘আগ্রাসনে’ হেজইয়াজ বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, জরুরি কর্মীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারাও অন্তত দুটি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হুথি ওই স্থাপনাটি ব্যবহার করছিল। তবে একটি বেসামরিক বিদ্যুৎকেন্দ্রে হামলার যৌক্তিকতা প্রমাণে কোনো প্রমাণ হাজির করেনি তারা, যা এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।ইসরায়েলি গণমাধ্যমে রোববার প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এ হামলা ছিল হুথির ধারাবাহিক আক্রমণের প্রত্যক্ষ জবাব। এসব আক্রমণের মধ্যে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনও অন্তর্ভুক্ত।২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় হুথি বারবার ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছুড়ছে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনের অবকাঠামোতে হামলা চালিয়েছে, যার মধ্যে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরও রয়েছে।ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত অধিকাংশ হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও এসব পাল্টা আক্রমণ গাজায় ইসরায়েলের যুদ্ধকে আঞ্চলিকভাবে আরও বিস্তৃত করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইয়েমেনে হামলা চালিয়েছে। কারণ হুথি লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছিল। তারা বলেছিল, গাজায় ইসরায়েলের যুদ্ধ ও অবরোধের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।এতে বৈশ্বিক বাণিজ্যও বিঘ্নিত হয়। গত মে মাসে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই হুথির সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। এ চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তার বিমান হামলা বন্ধ করে এবং হুতি যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ স্থগিত করে। তবে হুথি জানায়, এই সমঝোতা তাদের ইসরায়েলবিরোধী কার্যক্রমে প্রযোজ্য নয়।যুদ্ধবিরতির আগে মার্কিন বাহিনী ইয়েমেনে শত শত বিমান হামলা চালায়, যাতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই সমঝোতা ‘বোমাবর্ষণ বন্ধ করবে’।অন্যদিকে, চুক্তিটি ইসরায়েলকে হতবাক করে দেয় বলে মনে হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন, প্রয়োজনে তাদের দেশ একাই নিজেদের রক্ষা করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকার একাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে Read more

সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার স্কুলছাত্র
সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার স্কুলছাত্র

সিরাজগঞ্জে জেলার কাজিপুর উপজেলার মেঘাই ঘাটে যমুনা নদীতে গোসলে নেমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিরাজুল হক তমাল Read more

‘পাকিস্তানে কেউ হামলা করলে চিন্তা ছাড়াই দিল্লিতে হামলা হবে’
‘পাকিস্তানে কেউ হামলা করলে চিন্তা ছাড়াই দিল্লিতে হামলা হবে’

ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত বলেছেন, ‘পাকিস্তানে যদি কোনো বিদেশি শক্তির হামলা হয়, তার জবাবে কোনো চিন্তা ছাড়াই Read more

বাগেরহাটে বোমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে পুলিশে দিল সেনাবাহিনী
বাগেরহাটে  বোমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে পুলিশে দিল সেনাবাহিনী

বাগেরহাটে ৬টি হাত বোমাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৮ নেতাকর্মীকে ধরে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে বাগেরহাট সদর Read more

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ Read more

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী, ৪ বছরের ছেলে সন্তান ও জেঠাসকে হত্যার পর লাশ খন্ড বিখণ্ড করে বস্তায় ভরে মাটির নিচে পুতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন