প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও বসতে চলেছে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার পরবর্তী আসর। আফ্রিকার দুই দেশ নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে ১৬ দল। ফলে এবারের আসরে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।সবশেষ ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শীর্ষ দশে থাকার কারণে বাংলাদেশ সরাসরি ২০২৬ সালের মূল পর্বে খেলার টিকিট পেয়ে গেছে। তাই এবার বাছাইপর্বে খেলতে হয়নি যুবা টাইগারদের।বাংলাদেশ ছাড়াও এবারের আসরে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড।এছাড়া আঞ্চলিক বাছাই পর্ব থেকে উঠে এসেছে আরও পাঁচটি দল। এর মধ্যে আফ্রিকা অঞ্চল থেকে তানজানিয়া, আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া অঞ্চল থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ অঞ্চল থেকে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে।এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পরবর্তী ধাপ ‘সুপার সিক্স’-এ খেলবে। সেখান থেকেই নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনালের দলগুলো।তবে এখনো দলগুলোর গ্রুপ নির্ধারণ হয়নি। গ্রুপ ড্র অনুষ্ঠিত হলে জানা যাবে বাংলাদেশ কোন গ্রুপে পড়েছে এবং তাদের প্রতিপক্ষ কারা হতে যাচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?
‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন একদা বলেছিলেন, ‘যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না—সব Read more

মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত
মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৫ Read more

রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামে পতেঙ্গা বেগম (৫০) নামের এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল Read more

ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি
ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারি একেকটি একেক আকারের হয়ে থাকে। তবে এখন এমন এক ধরনের বিশেষ Read more

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস
গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে Read more

বরগুনায় ১০২ কেজি হরিণের মাংস নিয়ে শিকারি আটক
বরগুনায় ১০২ কেজি হরিণের মাংস নিয়ে শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০২ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে।আটককৃত ব্যক্তির নাম মোঃ লিটন (৪৯)। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন