চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রীবোঝাই চলন্ত সিএনজিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ ও যাত্রীদের দ্রুত সরে যাওয়ার কারণে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ সিএনজির গ্যাস সিলিন্ডারে লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েক মুহূর্তের জন্য এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী সরওয়ার বলেন, ‘আমি মসজিদের সামনে হেঁটে আসছিলাম। হঠাৎ দেখি সিএনজি থেকে ধোঁয়া বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে দ্রুত নেমে যায়। সবার ডাকে সাড়া দিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আল্লাহর রহমত, একটু দেরি হলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটত।’আরেক প্রত্যক্ষদর্শী ছালেহ আহমেদ বলেন, ‘আমরা সবাই ছুটে গিয়ে সাহায্য করার চেষ্টা করি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।’ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. শফি আলম জানান, ‘আমি দুই যাত্রী নিয়ে পরৈকোড়া বাজারের দিকে যাচ্ছিলাম। হঠাৎ সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। যাত্রীরা নেমে প্রাণে বেঁচেছে, কিন্তু আমার একমাত্র জীবিকার মাধ্যমটা চোখের সামনে পুড়ে গেল। সংসার চালানোর একমাত্র ভরসা ছিল এই সিএনজি।’তিনি আরও জানান, গাড়িটির বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা হলেও আগুনে অধিকাংশ অংশ পুড়ে গেছে।আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি সিলিন্ডার লিকেজ হয়ে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো প্রাণহানি ঘটেনি।’তিনি আরও জানান, আগুনে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৩ লাখ টাকার যন্ত্রাংশ উদ্ধার সম্ভব হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।দিবসটি উপলক্ষে আয়োজিত Read more

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ
ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেন ছাড়া সীমান্ত Read more

প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে দেখলেন ৫ সন্তানসহ স্ত্রী লাপাত্তা!
প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে দেখলেন  ৫ সন্তানসহ স্ত্রী লাপাত্তা!

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে স্ত্রী-সন্তান ও সহায়-সম্পদ কিছুই খুঁজে পাচ্ছেন না চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি। Read more

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফের) হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি Read more

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’
‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে সহিংস উপায় অবলম্বন করা হবে।মঙ্গলবার Read more

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা
বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন