নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বাকা হাড়িভাঙ্গা খেয়াঘাটে নবগঙ্গা নদীতে মরদেহ ভাসতে দেখে বড়দিয়া নৌপুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। উচ্চতা আনুমানিক ৫ ফুট। গোলগাল চেহারার, পোশাক দেখে ধারণা করা হচ্ছে সম্ভ্রান্ত কোনো পরিবারের মেয়ে। পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নমুনা সংগ্রহ করেছে।বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ২ থেকে ৩ দিনের মধ্যে নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরেই মরদেহ পানিতে ছিল। তার গলায় একটি কালো দাগ রয়েছে। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গবিতে বাস মেরামতে অনিয়মের অভিযোগ, তদন্ত আটকে ২ মাসের বেশি
গবিতে বাস মেরামতে অনিয়মের অভিযোগ, তদন্ত আটকে ২ মাসের বেশি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) একটি বাস মেরামতের সময় টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির দুই কর্মকর্তার বিরুদ্ধে। শুধু অর্থ Read more

ভৈরবে মহাসড়কের পাশে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র, দুর্ঘটনার আশঙ্কা
ভৈরবে মহাসড়কের পাশে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র, দুর্ঘটনার আশঙ্কা

কিশোরগঞ্জের ভৈরবে বাণিজ্য মেলার আদলে চলছে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র। ঢাকা–সিলেট মহাসড়কের পাশে আমলাপাড়া মোড় সংলগ্ন বালুর মাঠে শিশু বিনোদন Read more

উপদেষ্টার পরামর্শেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলাম: ফারুক আহমেদ
উপদেষ্টার পরামর্শেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলাম: ফারুক আহমেদ

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

মুন্সীগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ
মুন্সীগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে অভিযান চালিয়ে রান্নাঘরের আঁড়ায় ঝুলন্ত ব্যাগ থেকে দেশীয় তৈরী পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ Read more

ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর
ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) Read more

এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন
এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন

ভালোবাসার টানাপোড়েন যেন নাটকীয় দৃশ্যের জন্ম দিল যশোরে। এক নারীকে ঘিরে দুই স্বামীর আবেগঘন টানাহ্যাঁচড়ার পর অবশেষে আদালত তাদের দুজনকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন